spot_img
17 C
Kolkata
Tuesday, January 20, 2026
spot_img

শুরু হতে চলেছে গঙ্গা সাগর মেলা 8 থেকে 17 জানুয়ারি !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

গঙ্গাসাগর মেলায় ফগ লাইট থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা এবং পরিবহন ব্যবস্থা সমস্ত দিকেই কোন খামতি রাখা হচ্ছে না দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে।

ই বছরের গঙ্গাসাগর মেলা শুরু হতে চলেছে আগামী ৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত । গত বছরের তুলনায় পরিবহন ব্যবস্থায় যথেষ্ট জোর দেওয়া হয়েছে। বার্চ অতিরিক্ত রাখা হচ্ছে। ড্রেজিং নিয়ে জেলাশাসক বলেন অলরেডি ড্রেজিং এর কাজ চলছে। যা ড্রেজিং করা হয়েছে কাজে লাগবে, এবং আশা করা যায় এই সমস্যা ৫ তারিখ মিটে যেতে পারে। মোট তিনটে ড্রেজার গঙ্গাসাগর মেলা শেষ হওয়া পর্যন্ত থাকবে। মেগা কন্ট্রোল রুমে গত বছরের মতোই সব ব্যবস্থা থাকছে। সিসিটিভি ক্যামেরা এবং ড্রোন সমস্ত কিছুর ব্যবস্থা থাকছে। গত বছর গঙ্গাসাগর মেলায় কুয়াশার কারণে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল যাতায়াতের ক্ষেত্রে। সেই সমস্যার জন্য এই বছর ফগ লাইটের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জেটি গুলিতেও লাইটের ব্যবস্থা করা হবে গত বছরের মতোই। প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের তিনটি ইউনিট করা হবে। প্লাস্টিক ফ্রী মেলা নিয়ে যা যা পদক্ষেপ করার জেলা প্রশাসনের তরফে করা হচ্ছে। মানুষের সচেতনতার জন্য একটি পদযাত্রার ব্যবস্থা করা হচ্ছে। এর পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্স, পাঁচটা অস্থায়ী হাসপাতাল করা হচ্ছে, চারটে অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই পুলিশ কর্মী সিভিল ডিফেন্স যথেষ্ট পরিমাণে মতেয়ান করা হবে। এছাড়াও গঙ্গাসাগরে ফোনের যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য জিও, এয়ারটেল সমস্ত কোম্পানির সাথেই কথোপকথন চলছে। জেলা প্রশাসনের তরফে আশা করা হচ্ছে এ বছর কিছুটা হলেও সেই সমস্যা মিটবে।

 

বিস্তারিত দেখুন : 

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks