spot_img
17 C
Kolkata
Tuesday, January 20, 2026
spot_img

সন্দেশখালি বিধানসভার তৃণমূলের কনভেনার শাহজাহান শেখ এর বাড়িতে ইডি হানা !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

 

রেশন দুর্নীতির তদন্তে উত্তর ২৪ পরগনায় ফের অভিযানে নামল ইডি। সন্দেশখালি বিধানসভার তৃণমূলের কনভেনার শাহজাহান শেখ এর বাড়িতে ইডি হানা।

!———————-! 

মগ্র ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার সন্দেশখালি বিধানসভার সরবেড়িয়া গ্রামে । আজ সকাল ৭ :৪০ নাগাদ সর্বে সন্দেশখালি বিধানসভার তৃণমূলের কনভেনার শাহজাহান শেখের বাড়িতে এডির আনা । পাঁচজনের একটি ইডি প্রতিনিধি দল হানা দেয় শাহাজাহান শেখ এর বাড়িতে । বাড়িতে কেউ না থাকায় গেট এবং দরজা ভাঙ্গে আধিকারিকরা।

জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত ২ তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছে যায় ইডি। সাতসকালে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের সরবেড়িয়ার বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা। শেখ শাহজাহান উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের পাশাপাশি সন্দেশখালি ১-এর ব্লক সভাপতি।

ইডি যাওয়ার সঙ্গে সঙ্গে শেখ শাহজাহানের বাড়ির সামনে তাঁর অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। কেন না জানিয়ে ইডির হানা, প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। ইডি আধিকারিকদের ওপর চড়াও হয় তৃণমূল নেতার অনুগামীরা। এর পরেই পরিস্থিতি পাল্টায় ,ইডির আধিকারিকদের মারধর শুরু করতে শুরু করে তৃণমূল নেতার অনুগামীরা। ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করা হয়। ভাঙচুর করা হয় ইডি আধিকারিকদের গাড়ি। দুজন ইডি আধিকারিক আক্রান্ত বলে জানা যায় ,রাজকুমার রাম এবং সোমনাথ দত্ত । এছাড়াও খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় সংবাদমাধ্যমও, ভাঙা হয় ক্যামেরা, গাড়ি।

আহত ইডি আধিকারিককে সল্টলেকের ইডি অফিসে এবং সেখান থেকে সল্টলেকের একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছে বলে ইডি সুত্রে খবর ।

বিস্তারিত দেখুন :

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks