spot_img
35 C
Kolkata
Tuesday, May 19, 2026
spot_img

বুথফেরত সমীক্ষার ফল প্রকাশের উপর নিষেধাজ্ঞা জারি করলো নির্বাচন কমিশন !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

নির্বাচন কমিশন ভোটগ্রহণ চলাকালীন বুথফেরত সমীক্ষার ফল প্রকাশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। কমিশন জানিয়েছে, আগামী ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত বুথ ফেরত সমীক্ষা বা কোনও রকম ভোট সমীক্ষাই প্রকাশ করা যাবে না। ১ জুন ভোটগ্রহণ শেষ হচ্ছে। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার পর সমীক্ষার ফল প্রকাশ করতে পারবে সংবাদমাধ্যম।ভোটগ্রহণের পরে হয় এক্সিট পোল বা বুথফেরত সমীক্ষা। নির্বাচন চলাকালীন ওই সব মতামত প্রকাশ হলে ভোটাররা প্রভাবিত হতে পারেন বলে ধারণা অনেকের। কমিশনও ওই বিষয়টির উপর জোর দেয়। প্রতি বারের মতো এ বারেও সমীক্ষার ফল প্রকাশে নিষেধাজ্ঞা চাপালো কমিশন। ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ শুরুর দিন থেকে শেষের দিন পর্যন্ত ওই নির্দেশ বলবৎ থাকবে বলে জানা যায় মির্বাচন কমিশন সূত্রে

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks