spot_img
19 C
Kolkata
Wednesday, January 14, 2026
spot_img

মকর সংক্রান্তিতে সাগরে ঢল পুন্যার্থীদের, এখনও পর্যন্ত মৃত তিন !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

জ সকাল ৬টা ৫৮ মিনিট থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত রয়েছে মকর সংক্রান্তির পুণ্যকালের সময়সীমা। কিন্তু সেই সময় শুরুর আগে থেকেই সাগর স্নানে লক্ষ লক্ষ পুন্যার্থীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই সাগর স্নানে এসেছেন পুন্যার্থীরা। সংক্রান্তি তিথির ভিড় এড়াতেই তাঁরা আগে থেকে সাগর স্নান সেরে কপিল মুনির মন্দিরে পুজো দিচ্ছেন তাঁরা। তবে এখনও পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। রবিবার মৃত্যু হয়েছিল উত্তর প্রদেশের বাসিন্দা অবদেশ তিওয়ারির। সোমবার সকালে আরও দুজনের মৃত্যু হয়েছে।

এবার মহাকুম্ভের কারণে সাগর মেলায় তুলনামূলক ভাবে ভিড় কম হওয়ার কথা। সাধু সন্তরাও যথেষ্ট পরিমাণে কম এসেছেন মহাকুম্ভের কারণে। কিন্তু পুন্যার্থীদের ভিড় এখনও পর্যন্ত যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হচ্ছে। প্রশাসন জানিয়েছে ১লা জানুয়ারি থেকে ১২ই জানুয়ারি পর্যন্ত ইতিমধ্যেই ৪২ লক্ষ মানুষ গঙ্গাসাগরে এসেছেন।আজ আরও বহু মানুষ এই মকর সংক্রান্তির স্নান উপলক্ষ্যে মেলায় আসবেন বলেই আশাবাদী দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। আর এই বিপুল পরিমাণ মানুষকে সামাল দিতে যথেষ্ট তৎপর পুলিশ প্রশাসন। ১৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রচুর পরিমাণে সিসিটিভি ক্যামেরা যেমন বসানো হয়েছে, তেমনি মেগা কন্ট্রোল রুম থেকে কলকাতার আউটট্রাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলা পর্যন্ত নজরদারি চালানো হচ্ছে। সকাল থেকে শুরু হয়েছে পূর্ণ পুণ্যস্নান চলবে দুপুর পর্যন্ত ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks