spot_img
21 C
Kolkata
Tuesday, January 13, 2026
spot_img

শিলিগুড়িতে এবার তরাই হিমালয়ান ফেস্টিভ্যালের সূচনা !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

শিলিগুড়িতে এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে তরাই হিমালয়ান ফেস্টিভ্যাল। আগামী ২৩ শে ফেব্রুয়ারি বেলা বারোটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এই ফেস্টিভাল। এবং এই ফেস্টিভালটি অনুষ্ঠিত হবে শিলিগুড়ি সেবক মোড় থেকে ইয়ার ভিউ মোড়ের মধ্যে।

জানা যায়, দার্জিলিং জেলা প্রশাসন, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ও শিলিগুড়ি পৌরনিগমের যৌথ উদ্যোগে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে চলেছে। সোমবার শিলিগুড়ি পিডাব্লিউডি ইনস্পেকশন বাংলয়ে এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে এই ফেস্টিবলের কথা জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পাশাপাশি এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েল, শিলিগুড়ি এসডিও ও শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর সহ অন্যান্যরা।

মূলত এই ফেস্টিভ্যালে দার্জিলিং জেলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হবে। পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, পেট শো, ফ্লোয়ার শো, ফ্যাশন শো সহ বাচ্চাদের মনোরঞ্জনের একাধিক কার্যকলাপ। এদিন মেয়র জানান এই ফেস্টিভাল মূলত মানুষের ক্লান্তি দূর করার জন্য আয়োজন করা হয়েছে যার মধ্য দিয়ে একদিকে যেমন নিজের জেলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হবে, ঠিক তেমনি শহরবাসী বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে এই ফেস্টিবালের মঞ্চে নিজেদেরকে তুলে ধরতে পারবে। পাশাপাশি এই ফেস্টিভাল চলাকালীন ট্রাফিক সমস্যা যাতে না ঘটে সেই দিকে বিশেষভাবে নজর রাখবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এবং ইতিমধ্যেই এই নিয়ে জোড়া আলোচনাও শুরু হয়েছে। খুব শীঘ্রই ফেস্টিভালের দিনের রুট ম্যাপ জারি করে দেবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ জানান শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকার।

বিস্তারিত দেখুন :

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks