spot_img
29 C
Kolkata
Tuesday, April 21, 2026
spot_img

গ্যাস কেওয়াইসি-র নামে প্রতারণা! কেবল ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও ৮১ হাজার টাকা !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

 দক্ষিণ দিনাজপুর: গ্যাস সংস্থার নামে প্রতারণার নতুন ফাঁদ! কেওয়াইসি আপডেটের নাম করে এক কেবল ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হলো ৮১ হাজার ৯৭ টাকা। প্রতারিত ব্যবসায়ীর নাম সঞ্জয় কুমার বিশ্বাস, তিনি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়া এলাকার বাসিন্দা। ইতিমধ্যেই তিনি দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, শুক্রবার সকালে এক ব্যক্তি নিজেকে গ্যাস ডিস্ট্রিবিউটর এজেন্সির কর্মী পরিচয় দিয়ে সঞ্জয়বাবুকে ফোন করে। বলা হয়, বহুদিন ধরে তার গ্যাসের সাবসিডির টাকা জমা পড়ছে না, তাই কেওয়াইসি আপডেট করা জরুরি। প্রতারকরা হোয়াটসঅ্যাপে কিছু নথি পাঠানোর নির্দেশ দেয়।

সঞ্জয়বাবু নির্দিষ্ট নথিগুলি পাঠানোর কিছুক্ষণের মধ্যেই তার দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮১ হাজার টাকা গায়েব হয়ে যায়। চিকিৎসার জন্য জমানো টাকা খোয়া যাওয়ায় তিনি অসহায় হয়ে পড়েছেন। ঘটনার পরই পুলিশের দ্বারস্থ হন তিনি। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে এবং সাধারণ মানুষকে অপরিচিত নম্বর থেকে আসা সন্দেহজনক ফোন কল নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks