spot_img
17 C
Kolkata
Tuesday, January 20, 2026
spot_img

আজ থেকে আরও দ্রুত হবে UPI লেনদেন, প্রতিক্রিয়া সময় অর্ধেক করল NPCI !

কলকাতা টাইমস নিউজ  : নিজস্ব প্রতিবেদন  :

ভারতের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় আজ থেকে বড়সড় পরিবর্তন। ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI)-এ লেনদেন এখন হবে আরও দ্রুত, আরও নির্ভরযোগ্য। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI) জানিয়েছে, আজ ১৬ জুন থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম—যার আওতায় বিভিন্ন UPI লেনদেনের প্রতিক্রিয়া সময় প্রায় অর্ধেক করা হয়েছে।

এতে যেমন গ্রাহক অভিজ্ঞতা আরও মসৃণ হবে, তেমনি সার্বিক সিস্টেম পারফরম্যান্সেও আসবে গতি ও নির্ভরযোগ্যতা, জানিয়েছে এনপিসিআই।

এনপিসিআই-র ২৬ এপ্রিলের সার্কুলার অনুযায়ী আজ থেকে কার্যকর হল এই নিয়মগুলি:

  • ডেবিট ও ক্রেডিট ট্রানজাকশন: আগে যেখানে প্রতিক্রিয়া সময় ছিল ৩০ সেকেন্ড, এখন তা কমে ১৫ সেকেন্ড হচ্ছে।

  • লেনদেন রিভার্সাল ও স্ট্যাটাস চেক: নতুন সময়সীমা মাত্র ১০ সেকেন্ড।

  • Pay ও Collect অপারেশনে Address Validation: ১০ সেকেন্ডের মধ্যেই সম্পন্ন করতে হবে।

NPCI তার সার্কুলারে জানিয়েছে, “এই সময়সীমা কমানো হয়েছে গ্রাহকদের দ্রুততর পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে। সমস্ত PSP ও ব্যাংকগুলিকে নিজেদের প্রযুক্তিগত পরিকাঠামো সেই অনুযায়ী ঢেলে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে।”

UPI ব্যবস্থার আরও কিছু পরিবর্তন ১ আগস্ট, ২০২৫ থেকে কার্যকর হবে। NPCI-এর ২১ মে’র আরেকটি সার্কুলারে PSP (Payment Service Provider) ব্যাংক ও অ্যাকোয়ারিং ব্যাংকগুলিকে বলা হয়েছে—

API-র ভলিউম ও ভেলোসিটি পর্যবেক্ষণ করতে হবে, যাতে অতিরিক্ত লোড পড়ে সিস্টেমের উপর চাপ না পড়ে।

ব্যবহারকারী ভিত্তিক দৈনিক সীমা নির্ধারণ

নতুন নিয়ম অনুযায়ী:

  • Balance Enquiry: দিনে সর্বোচ্চ ৫০ বার ব্যালান্স চেক করা যাবে।

  • List Account: মোবাইল নম্বরে যুক্ত অ্যাকাউন্ট দেখার অনুরোধ করা যাবে দিনে সর্বোচ্চ ২৫ বার।

  • Autopay Mandate Execution: ‘অটোপে’ ম্যান্ডেট সক্রিয় করা যাবে অ-পিক আওয়ারে, প্রতিটি অনুরোধে সর্বোচ্চ ১টি অ্যাটেম্পট ও ৩টি রি-ট্রাই অনুমোদিত।
    পিক আওয়ার: সকাল ১০টা–১টা ও সন্ধে ৫টা–রাত ৯.৩০।

৩১ জুলাইয়ের মধ্যে এই নতুন ব্যবস্থার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে বলা হয়েছে সমস্ত সদস্য সংস্থা ও পার্টনারদের।

বর্তমানে ভারত বিশ্বের দ্রুততম ডিজিটাল পেমেন্ট বাজারগুলির অন্যতম। ইউপিআই-এর মাধ্যমে দিনে লক্ষ লক্ষ রিয়েল টাইম ইন্টারব্যাংক ট্রানজাকশন সম্পন্ন হয়। অ্যাপের মধ্যে PhonePe, Google Pay, Paytm-এর দৌলতে এই ব্যবস্থায় অভাবনীয় জনপ্রিয়তা এসেছে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিগত পরিকাঠামোর এই ঢেলে সাজানো পদক্ষেপ ইনফ্রাস্ট্রাকচারের ওপর চাপ কমাবে, বাড়াবে ব্যবহারযোগ্যতা ও নির্ভরযোগ্যতা।

আজ থেকে শুরু হওয়া এই পরিবর্তন কেবল প্রযুক্তিগত নয়, এটি গ্রাহকবান্ধব পরিষেবার দিক থেকেও এক যুগান্তকারী পদক্ষেপ। আর আগস্টে আসা পরিবর্তনগুলি UPI ব্যবস্থাকে ভবিষ্যতের চাহিদার উপযোগী করে তুলবে বলেই মনে করছেন শিল্পমহল।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks