spot_img
29 C
Kolkata
Tuesday, April 21, 2026
spot_img

ভোটার তালিকা সংশোধনে বিশেষ অভিযান: পশ্চিমবঙ্গে প্রস্তুতি শুরু, BLO-দের ভাতা দ্বিগুণ, ERO-AERO-দের প্রথমবার সম্মান !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব প্রতিনিধি : 


শ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে SIR বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন। এরইমধ্যে বিহারে এই বিশেষ ভোটার তালিকা সংশোধন অভিযান চালু করেছে নির্বাচন কমিশন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গেও এই প্রকল্প চালুর পথে এগোচ্ছে কমিশন।

কমিশনের তরফে স্পষ্ট বার্তা— নির্বাচন ব্যবস্থা আরও স্বচ্ছ ও শক্তিশালী করতে হলে মাঠপর্যায়ের কর্মীদের যথাযথ মূল্যায়ন জরুরি। সেই অনুযায়ী বুথ লেভেল অফিসার (BLO)-দের বার্ষিক ভাতা একলাফে দ্বিগুণ করে ৬ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা করা হয়েছে। এছাড়াও ভোটার তালিকা সংশোধনের অতিরিক্ত কাজের জন্য আরও ২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

এতদিন BLO-দের এই অতিরিক্ত কাজের জন্য ১ হাজার টাকা ভাতা দেওয়া হতো।

অন্যদিকে বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজে যুক্ত BLO-রা অতিরিক্ত ৬ হাজার টাকা করে ভাতা পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আপাতত বিহার থেকেই এই ভাতা দেওয়া শুরু হবে।

BLO সুপারভাইজারদের ক্ষেত্রেও অর্থ বরাদ্দে উদারতা দেখিয়েছে কমিশন। তাদের বার্ষিক ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৮ হাজার টাকা করা হয়েছে।

এই প্রথমবার ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) ও সহকারী ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO)-দেরও সম্মান জানানো হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী,

  • ERO-দের সম্মানিক ভাতা: ৩০ হাজার টাকা

  • AERO-দের সম্মানিক ভাতা: ২৫ হাজার টাকা

পাশাপাশি নির্বাচন কমিশনের বিবৃতিতে বলা হয়েছে,

“নির্বাচন প্রক্রিয়া মজবুত করতে ও মাঠপর্যায়ের কর্মীদের উৎসাহ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। BLO-রা ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন। সঠিক ভোটার তালিকা তৈরিতে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনের দৃষ্টিতে তাঁরা নির্বাচনী ব্যবস্থার প্রথম সারির সৈনিক।”

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে SIR চালুর প্রক্রিয়াটি এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। তবে নির্বাচন কমিশনের সক্রিয়তা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, আইনি নিষ্পত্তি হলেই রাজ্যেও শুরু হবে এই বিশেষ তালিকা সংশোধন অভিযান। আর সামনে বিধানসভা নির্বাচন থাকায় কমিশন চাইছে, সব প্রস্তুতি আগেভাগেই সেরে রাখতে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks