কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :
রাজধানীর মেট্রোযাত্রীদের জন্য এল খুশির খবর। আগামী সোমবার, ১১ অগস্ট থেকে একাধিক রুটে মেট্রো চলাচলের সূচিতে বড় পরিবর্তন আসছে। বিশেষত সকালবেলার প্রথম মেট্রো সময় এগিয়ে আনা হচ্ছে, যাতে কর্মস্থলে পৌঁছানো আরও সহজ হয়। একই সঙ্গে বাড়ছে মেট্রো পরিষেবার সংখ্যা। এই পরিবর্তন প্রযোজ্য হবে হাওড়া ময়দান–এসপ্ল্যানেড, শিয়ালদহ–সল্টলেক সেক্টর ফাইভ এবং জোকা–মাঝেরহাট রুটে।
হাওড়া ময়দান–এসপ্ল্যানেড রুট
-
এতদিন সকাল ৭টায় প্রথম মেট্রো পাওয়া যেত।
-
নতুন সূচি: সকাল ৬টা ৩০ মিনিট থেকেই প্রথম আপ-ডাউন মেট্রো চালু হবে।
-
পরিষেবা সংখ্যা ১৩০ থেকে ১৩৪-এ বাড়ানো হয়েছে।
-
রবিবারের ক্ষেত্রে সূচি অপরিবর্তিত থাকবে।
শিয়ালদহ–সল্টলেক সেক্টর ফাইভ (গ্রিন লাইন–১)
-
সোম থেকে শনি মিলিয়ে পরিষেবা সংখ্যা ১০৬ থেকে ১০৮ করা হচ্ছে।
-
শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ: আগে সকাল ৬:৫৫-এ প্রথম মেট্রো, এখন ৬:৩৫-এ।
-
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ: আগে সকাল ৭টায়, এখন ৬:৪০-এ।
-
শেষ মেট্রোর সময় অপরিবর্তিত।
-
রবিবার কোনও পরিষেবা থাকবে না।
জোকা–মাঝেরহাট রুট
-
পরিষেবা সংখ্যা ৭২ থেকে ৮০ করা হচ্ছে।
-
জোকা থেকে মাঝেরহাট: আগে সকাল ৮টায়, এখন ৬:৫০-এ প্রথম মেট্রো।
-
মাঝেরহাট থেকে জোকা: আগে সকাল ৭:৫৭-এ, এখন ৭:১৪-এ।
-
শেষ মেট্রো:
-
জোকা থেকে মাঝেরহাট — আগে ৮:১৫ রাত, এখন ৮:৩৬ রাত।
-
মাঝেরহাট থেকে জোকা — আগে ৮:১৫ রাত, এখন ৮:৫৭ রাত।
-
-
শনি ও রবিবার কোনও পরিষেবা থাকবে না।
মেট্রোর সময় এগিয়ে আনার ফলে অফিসগামী যাত্রীদের সকালের যাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় হবে। বিশেষত হাওড়া ও শিয়ালদহের মতো গুরুত্বপূর্ণ টার্মিনাল স্টেশন থেকে আগেভাগে পরিষেবা শুরু হওয়ায় অন্যান্য ট্রেন সংযোগের সঙ্গেও মিল থাকবে।
মেট্রো কর্তৃপক্ষের আশা, এই নতুন সূচি ও বাড়তি পরিষেবা শহরের যানজট কিছুটা কমাতে সাহায্য করবে।




