spot_img
29 C
Kolkata
Tuesday, April 21, 2026
spot_img

ব্যারিকেড ভাঙার চেষ্টা, উত্তাল পরিস্থিতি !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা  : নয়াদিল্লি 

পুলিশের বাধা উপেক্ষা করে কয়েকজন সাংসদ ব্যারিকেডে উঠে পড়েন। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব-এর সঙ্গে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও সুস্মিতা দেবও সেই প্রতীকী প্রতিবাদে অংশ নেন। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চারপাশে শ্লোগান, পুলিশি সতর্কতা এবং বিরোধী শিবিরের ক্ষোভে তীব্র হয়ে ওঠে সংসদ ভবনের সামনের পরিবেশ।

তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বলেন –

“আজ বিরোধী জোটের প্রত্যেক সাংসদ নির্বাচন কমিশনের সামনে প্রতিবাদে নেমেছেন। কারণ, যাঁরা দেশের নাগরিক, তাঁদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে কমিশন।”

তৃণমূলের আরও অভিযোগ— যদি ভোটার তালিকায় এত বড় ভুল থেকেই থাকে, তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচন কীভাবে হল? এই প্রশ্নের জবাব দিতে হবে মুখ্য নির্বাচনী আধিকারিককে। না হলে পদত্যাগ করতে হবে তাঁকে।

ভোটার তালিকা নিয়ে এই বিরোধ আসলে ২০২৪-পরবর্তী রাজনৈতিক সমীকরণের বড় ইঙ্গিত। বিরোধী শিবির মনে করছে, ভোটাধিকার হরণের অভিযোগের মাধ্যমে তারা জনমত গড়ে তুলতে পারবে। অন্যদিকে, পুলিশি বাধা ও ব্যারিকেডে উত্তাল প্রতিবাদের ছবি রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks