spot_img
17 C
Kolkata
Tuesday, January 20, 2026
spot_img

দমদমে হোটেল থেকে বিএসএফ জওয়ানের রহস্যমৃত্যু !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা  : 

দমদমে হোটেল থেকে বিএসএফ জওয়ানের রহস্যমৃত্যু: এক মাসের ছুটি, যোগদানের দিন পেরিয়ে গেলেও কাজে ফেরেননি

 রহস্যের আবরণ ঘনীভূত হচ্ছে দমদমের চিনার পার্ক এলাকার এক হোটেল থেকে বিএসএফের এক কনস্টেবলের মৃতদেহ উদ্ধারের ঘটনায়। মৃতের নাম মঙ্গল ঢিল্লান (বয়স আনুমানিক ৩৫), বাড়ি পাঞ্জাবের কাপুরথালা জেলার সুলতানপুরে। সোমবার রাতে হোটেলের ২০৩ নম্বর কক্ষ থেকে তাঁর দেহ উদ্ধার করে বিধাননগর পুলিশ কমিশনারেটের এয়ারপোর্ট থানার পুলিশ।

তথ্য অনুযায়ী, মঙ্গল ঢিল্লান গত এক মাস ধরে ছুটিতে ছিলেন। চলতি মাসের ৪ তারিখে দিল্লির সিজিও কমপ্লেক্সে অবস্থিত বিএসএফের ৫ নম্বর ব্যাটেলিয়ানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই সময় কাজে না ফিরে ৩ আগস্ট থেকেই তিনি দমদমের চিনার পার্কের ওই হোটেলে অবস্থান করছিলেন।

হোটেল সূত্রে খবর, গত দুই দিন ধরে রুম থেকে কোনও সাড়া মেলেনি। সোমবার দুপুরে কর্মীরা দরজা নক করলেও ভেতর থেকে কোনও উত্তর পাননি। এরপর তারা বিমানবন্দর থানায় খবর দেন। পুলিশ এসে দরজা খুলে দেখে, মেঝেতে পড়ে আছে মঙ্গল ঢিল্লানের দেহ। তখন দেহ পচন শুরু হয়ে গিয়েছিল। হোটেলের এসি চলমান থাকায় বাইরে কোনও দুর্গন্ধ বেরোয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তল্লাশিতে কক্ষ থেকে বেশ কয়েকটি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের ফলে মৃত্যু হতে পারে, তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কারণ নিশ্চিত নয়।
আজ, মঙ্গলবার, আরজি কর মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের কাছে এখন বড় প্রশ্ন—কেন কাজে যোগ না দিয়ে তিনি হোটেলে ছিলেন? ব্যক্তিগত কোনও সমস্যা, মানসিক চাপ, নাকি অন্য কোনও রহস্য লুকিয়ে আছে এই মৃত্যুর পেছনে? তদন্তকারীরা তাঁর শেষ কয়েক দিনের ফোন রেকর্ড ও চলাফেরার খোঁজ নিচ্ছেন।

মৃতদেহ উদ্ধারের খবর বিএসএফ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনার পর থেকে সহকর্মী ও ঊর্ধ্বতন আধিকারিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks