spot_img
31 C
Kolkata
Sunday, April 19, 2026
spot_img

২৪ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু: কোন পথে চলবে যানবাহন, জেনে নিন বিস্তারিত ট্র্যাফিক নির্দেশিকা !

কলকাতা টাইমস নিউজ  : নিজস্ব সংবাদদাতা :

হরের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ বিদ্যাসাগর সেতু আগামী ১৬ অগস্ট রাত ৯টা থেকে ১৭ অগস্ট রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে মেরামতির কাজে। এই সময়ে যান চলাচলে ব্যাপক পরিবর্তন আনছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই জারি হয়েছে বিস্তারিত ট্র্যাফিক নির্দেশিকা, যাতে নাগরিকরা বিকল্প রাস্তায় যাতায়াতের পরিকল্পনা করে নিতে পারেন।

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টার জন্য সেতু বন্ধের সময়কে দুই ভাগে ভাগ করা হয়েছে—
প্রথম ধাপ: ১৬ অগস্ট রাত ৯টা থেকে ১৭ অগস্ট ভোর ৫টা
দ্বিতীয় ধাপ: ১৭ অগস্ট ভোর ৫টা থেকে রাত ৯টা

প্রথম ধাপের (১৬ অগস্ট রাত ৯টা–১৭ অগস্ট ভোর ৫টা) নির্দেশিকা

  • বিদ্যাসাগর সেতু এবং এর সমস্ত র‍্যাম্পে ভারী পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ বন্ধ।

  • কলকাতা থেকে হাওড়া অভিমুখী সাধারণ গাড়িগুলিকে আন্দুল রোড, ড্রেনেজ ক্যানাল, জিটি রোড হয়ে ঘুরিয়ে দেবে হাওড়া সিটি পুলিশ।

  • পশ্চিমমুখী ভারী পণ্যবাহী যান (পোর্টমুখী ছাড়া) যদি ডিএল খান রোড হয়ে এজেসি বোস রোড দিয়ে সেতুর দিকে আসে, তবে তাদের হসপিটাল রোড, কেপি রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, এসপ্ল্যানেড, সিআর অ্যাভিনিউ, শ্যামবাজার পাঁচ মাথা, টালা ব্রিজ, বিটি রোড, ডানলপ হয়ে নিবেদিতা সেতুর পথে পাঠানো হবে।

  • এক্সাইড মোড় থেকে এজেসি বোস রোড হয়ে আসা পশ্চিমমুখী ভারী যানকেও একইভাবে বিকল্প রুটে পাঠানো হবে।

  • বন্দর এলাকা থেকে সেতুর দিকে আসা ভারী পণ্যবাহী গাড়ি ক্লাইড রো, সেন্ট জর্জ গেট ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে।

দ্বিতীয় ধাপের (১৭ অগস্ট ভোর ৫টা–রাত ৯টা) নির্দেশিকা

  • বিদ্যাসাগর সেতুতে এই সময়ের মধ্যে কোনও ধরনের যানবাহন চলাচল করবে না।

  • পশ্চিমমুখী যান যদি জিরাট আইল্যান্ড দিক থেকে এজেসি বোস রোড দিয়ে আসে, তবে তাদের গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে পাঠানো হবে।

  • কেপি রোড হয়ে আসা যানবাহনকে ১১ ফার্লং গেট থেকে একইভাবে হাওড়া ব্রিজের রুটে ঘুরিয়ে দেওয়া হবে।

  • খিদিরপুর থেকে সিজিআর রোড হয়ে আসা পূর্বমুখী গাড়িকেও হেস্টিংস ক্রসিং থেকে বাঁ দিকে ঘুরিয়ে হাওড়া ব্রিজে পাঠানো হবে।

কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী যানবাহন নিয়ন্ত্রণ ও বিকল্প রুটে পাঠানোর অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের আশা, সঠিক পরিকল্পনা ও আগাম প্রস্তুতির মাধ্যমে শহরের যান চলাচল যাতে বড় ধরনের বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করা সম্ভব হবে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks