spot_img
29 C
Kolkata
Tuesday, April 21, 2026
spot_img

দেশে ফিরছেন মহাকাশচারী শুভাংশু শুক্লা, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা !

কলকাতা টাইমস নিউজ  :  নয়াদিল্লি,১৬ আগস্ট :

বশেষে দেশে ফিরছেন ভারতের গর্ব, মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। রবিবার আমেরিকা থেকে ভারতে ফেরার কথা তাঁর। সোমবারই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি বলে সরকারি সূত্রে খবর। এর আগে বিমানে বসেই একটি সেলফি পোস্ট করে দেশে ফেরার খবর জানিয়ে দিয়েছিলেন শুভাংশু।

গত ২৫ জুন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে শুরু হয়েছিল শুভাংশুর জীবনের ঐতিহাসিক যাত্রা। বেসরকারি অ্যাক্সিওম-৪ স্পেস মিশনের অংশ হিসেবে তাঁর সঙ্গে মহাকাশে গিয়েছিলেন আমেরিকা, পোল্যান্ড এবং হাঙ্গেরির আরও তিন মহাকাশচারী। প্রায় তিন সপ্তাহ ধরে মহাকাশ গবেষণা ও নানা বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার পর, ১৫ জুলাই সবাই নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন।

নিজের সোশ্যাল মিডিয়ায় দেশে ফেরার অনুভূতি শেয়ার করেছেন শুভাংশু। সেখানে তিনি লিখেছেন, দেশে ফিরতে পেরে যেমন ভীষণ আনন্দিত, তেমনই মিশনের সঙ্গীদের ছেড়ে আসায় মন খারাপও হচ্ছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে বহুদিন পরে দেখা হওয়ার উত্তেজনা তাঁর পোস্টে স্পষ্ট।

ভারতে ফেরার পর শুধু প্রধানমন্ত্রীর সঙ্গেই সাক্ষাৎ নয়, ২৩ অগস্ট ‘ন্যাশনাল স্পেস ডে’-র বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন শুভাংশু। পাশাপাশি মহাকাশে অবস্থানকালে ভারত সম্পর্কিত যে গবেষণা তিনি সম্পন্ন করেছেন, সেই সমস্ত তথ্য ভারতীয় বিজ্ঞানীদের হাতে তুলে দেবেন বলেও জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, ভারত নিজস্ব উদ্যোগে মহাকাশযাত্রার যে পরিকল্পনা করছে, সেখানে শুভাংশুর অভিজ্ঞতা কার্যকর ভূমিকা পালন করবে।

ভারতের তরুণ প্রজন্মের কাছে শুভাংশু শুক্লার এই যাত্রা নিঃসন্দেহে প্রেরণাদায়ক। তিনি শুধু ভারতের গর্বই নন, আগামী দিনের মহাকাশ গবেষণা ও অভিযানের পথপ্রদর্শকও বটে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks