কলকাতা টাইমস নিউজ : ২০ অগস্ট:
ফাল্গুনী রয়চৌধুরী :
হাতে নীল আলতা, কপালে নীল টিপ। পরনে সাদা শাড়ি। প্রতিবার-এর মত সাজ পোষাকে সকলকে চমক দিলেন মনামি ঘোষ। সোমবার তাঁর নিজের প্রোডাকশন হাউস- এর লঞ্চ উপলক্ষে আয়োজিত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলি অভিনেত্রী।
মনামি এদিন জানান, M Music আগে থেকেই ছিল, এবার তার সঙ্গে জড়িত হল
Vitamin M Entertainment এর নাম। বলা ভালো এবার থেকে মনামি ও সৈকত বারুরির পরিচালনায় যৌথভাবে এই প্রযোজনা হাউস দুটি কাজ চালিয়ে যাবে আগামী দিনে।
বলাবাহুল্য দুই বছর আগে M Music-এর প্রযোজনাতে তৈরি হয়েছিলেন আইলো উমা বাড়িতে, যে গানটির সঙ্গে মনামির নাচের জাদু আলোড়ন ফেলেছিল আপামর বাঙালি মনে।
গত বছর তাদের প্রোডাকশন হাউস নতুন নাচ বা গানের ভিডিও প্রকাশ না করলেও, গোটা পুজোয় সোশ্যাল মিডিয়া জুড়ে ছিল আইলো গিরির রেশ।
দর্শকদের আগ্রহ থেকেই আবারও নতুন কিছু করার তাগিদ।
সেই সূত্র ধরে, প্রসঙ্গত উঠে আসে তবে কি আবার ও চমক দিতে চলেছে মনামি ও সৈকত জুটি?
প্রযোজক যুগল এর দাবি এবার পুজোয় কাজ একেবারে আলাদা। মনামি জানিয়েছেন আগের কাজ যদি মন ছুঁয়ে যায় তাহলে আগামীর কাজ দেখে গায়ে কাঁটা দেবে। যদিও ঠিক কোন সাবজেক্ট এর উপরে কাজ হয়েছে তা এখনই দর্শকদের জানাতে নারাজ মনামি। শুধু জানিয়েছেন সব রহস্য লুকিয়ে আছে নীল রঙে।
তাই এখন থেকে সব সময় তাঁর হাতে থাকবে নীল আলতা। দর্শকদেরও নীল আলতাআলতা পরার জন্য আবেদন করেছেন টলি সুন্দরী। তবে নীল রহস্য ভেদ করতে আপাতত পুজো পর্যন্ত অপেক্ষা করতেই হবে। ততক্ষণ চলতে থাকুক মনামির নীল
আলতার নয়া ফ্যাশন ট্রেন্ড।




