spot_img
17 C
Kolkata
Tuesday, January 20, 2026
spot_img

বহুরূপ-এর আড়ালে রহস্য ! জমকালো ট্রেলার লঞ্চে সোহমের চ্যালেঞ্জিং চরিত্রে চমক !

কলকাতা টাইমস নিউজ  : কলকাতা , ২১  অগস্ট:

বিস্তারিত ফাল্গুনী রয়চৌধুরীর কলমে :

রোমহর্ষক খুন, রক্তে লেখা কবিতা আর রহস্যে ঘেরা বহুরূপ— টানটান উত্তেজনায় ভরপুর এই নতুন ছবির ট্রেলার লঞ্চ হয়ে গেল মঙ্গলবার। মুক্তির আগেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে প্রবল কৌতূহল। শহরে ঘটে চলা ধারাবাহিক খুনের তদন্তে পুলিশ যখন বারবার ব্যর্থ, তখনই দর্শককে টেনে নিয়ে যায় এই ছবির কাহিনি। খুনি আসলে নারী না পুরুষ— সেই রহস্যই ছবির কেন্দ্রবিন্দু।

আগামী ২৯ অগস্ট মুক্তি পেতে চলেছে সোহম চক্রবর্তী ও ইধিকা পাল অভিনীত বহুরূপ। ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন টালিগঞ্জের নামকরা তারকারা। সোহম, ইধিকা, দেবলীনা-সহ ছবির কলাকুশলীরা এদিনের জমজমাট অনুষ্ঠানে একে একে ভাগ করে নিলেন তাঁদের অভিজ্ঞতা।

সোহম জানান, “এই চরিত্র জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ। কারণ এক ছবিতে আমাকে অভিনয় করতে হয়েছে সাতটি আলাদা চরিত্রে। প্রতিটি চরিত্রের আলাদা স্বর, আলাদা মেকআপ, আলাদা দৃষ্টিভঙ্গি। সত্যিই ভীষণ পরিশ্রমসাধ্য কাজ।” তিনি এই ছবিতে অভিনয় করেছেন অভিমন্যু বন্দ্যোপাধ্যায় নামের এক কেন্দ্রীয় চরিত্রে, যাঁর প্রতিটি রূপেই লুকিয়ে রয়েছে আলাদা রহস্য।

পরিচালক আকাশ মালাকার, যাঁর এটি দ্বিতীয় ছবি, বলেন— “প্রায় দু’বছর ধরে আমি এই ছবির স্ক্রিপ্ট লিখেছি। বহুরূপ শুধুমাত্র একটি থ্রিলার নয়, এটি মানুষের বহুমুখী চরিত্রের মনস্তাত্ত্বিক প্রতিফলন।”

অন্যদিকে ইধিকা বলেন, “আমার আগের সব চরিত্রের থেকে একেবারেই ভিন্ন বহুরূপ-এর চরিত্র। তাই কাজটি আমার কাছে বিশেষ হয়ে থাকবে।” অভিনেত্রী দেবলীনা যোগ করেন, “এই ছবির স্ক্রিপ্ট এতটাই আকর্ষণীয় ছিল যে, অল্প সময়ের একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্যও আমি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যাই।”

ট্রেলারে ইতিমধ্যেই দর্শককে চমকে দিয়েছে সোহমের প্রস্থেটিক মেকআপ। একেকটি দৃশ্যে তাঁকে চেনাই দায়। আর এই কারণেই এখন বড় প্রশ্ন— সত্যিই কি সোহমের চরিত্র অভিমন্যুই ধারাবাহিক খুনের জন্য দায়ী? নাকি বহুরূপের মুখোশের আড়ালে রয়েছে অন্য কেউ?

উত্তর জানতে হলে অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। SB Films & Entertainment এবং Rukmini Films & Entertainment Pro-এর প্রযোজনায় নির্মিত রহস্য ও রোমাঞ্চে ভরা এই সাইকো থ্রিলার এবার মুক্তি পাচ্ছে বড়পর্দায়। দর্শকদের জন্য অপেক্ষা করছে এক ব্যতিক্রমী অভিজ্ঞতা।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks