spot_img
21 C
Kolkata
Tuesday, January 13, 2026
spot_img

কলকাতায় ‘কালা জাদু’-র চূড়ান্ত মহড়া !

কলকাতা টাইমস নিউজ  : নিজস্ব সংবাদদাতা :কলকাতা, ২২ আগস্ট :

  থিয়েটার মানেই শুধু অভিনয়ের মঞ্চ নয়, বরং সমাজ বদলের এক শক্তিশালী হাতিয়ার। সেই শক্তিকেই নতুন মাত্রা দিল কোলাহল থিয়েটার ওয়ার্কশপের নবম প্রযোজনা “কালা জাদু”।

অন্তর্ভুক্তির মঞ্চে প্রতিবাদ, দৃঢ়তা ও নারীশক্তির উদযাপন

বিজয়গড় কলেজের কাছেই নিরঞ্জন সদনে বসলো কোলাহল থিয়েটার ওয়ার্কশপের নবম প্রযোজনা “কালা জাদু”-র চূড়ান্ত মহড়া। এটি শুধুই একটি নাটক নয়, বরং এক অনন্য সামাজিক বার্তার মঞ্চায়ন—যেখানে একসাথে অভিনয় করছেন অ্যাসিড-আক্রান্ত নারীরা, অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণ-তরুণীরা এবং কোলাহলের পেশাদার শিল্পীরা , এই নাটককে বিশেষ করে তুলেছে তার অংশগ্রহণকারীরা ,ফলে “কালা জাদু” শুধুমাত্র এক নাট্যপ্রযোজনা নয়, বরং এক মঞ্চ যেখানে বৈচিত্র্য, সংগ্রাম এবং মানবিকতার মিলন ঘটেছে। 

রাজস্থানের ‘রুদালী’ প্রথা— যেখানে পেশাদার নারী শোকপ্রকাশকারীরা জীবিকার জন্য কান্না বিক্রি করেন— সেই বাস্তবতার মধ্যে লুকিয়ে থাকা জাতিভিত্তিক শোষণ ও পিতৃতান্ত্রিক প্রথার বিরুদ্ধে প্রতিবাদকেই এই নাটক তুলে ধরেছে। মঞ্চে ভেসে উঠেছে নারীর দীর্ঘদিনের লড়াই, সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সমতার ডাক।

নাটকটি কেবল শোক ও শোষণের কাহিনি নয়, বরং উদযাপন করেছে দৃঢ়তা, সাহস ও নারী ক্ষমতায়নকে। বাস্তব জীবনের যন্ত্রণা বহন করা অংশগ্রহণকারীরা যখন আলো-আঁধারের মঞ্চে নিজেদের গল্প তুলে ধরেন, তখন দর্শকরা প্রত্যক্ষ করেন এক অনন্য রূপান্তর— দুঃখ থেকে প্রতিবাদে, আর প্রতিবাদ থেকে আত্মমর্যাদার যাত্রা।

এই অভিনব প্রযোজনার কৃতিত্ব যায় একদল নিবেদিত শিল্পীরদের 

  • গল্প, চিত্রনাট্য ও ভাবনা: নাইজেল আক্কারা

  • আলো: সৌমেন চক্রবর্তী

  • ধ্বনি প্রক্ষেপণ: বন্ধন মিশ্র

  • মেকআপ: ইব্রাহিম

  • মঞ্চ সজ্জা: অম্বরীশ দাস

  • চিত্রনাট্য সহযোগিতা: সর্বানী ঘোষ বসু

  • প্রজেক্ট কোঅর্ডিনেটর: সুরজিত দাস

শরন্যা বসু (প্রধান চরিত্র) ছাড়াও অভিনয় করেছেন— কাকলি দাস, কল্পনা দাস, মনিক মন্ডল, প্রিয়াঙ্কা নিয়োগী, সায়ন্তনী মুখার্জি, প্রীতি জানা, রীমা মুখার্জি, তনুশ্রী চক্রবর্তী, উপাসনা বর, আর্য ব্যানার্জি, সত্যনাথ চক্রবর্তী, অর্ক সেন, অরিজিৎ মিত্র, কৌশিক সিংহ, শুভারুণ বসু এবং সুশীল দাস।

“কালা জাদু” শুধু নাটক নয়, সমাজের প্রতি এক প্রশ্ন, এক প্রতিবাদ এবং একইসঙ্গে এক উদযাপন— যেখানে প্রতিটি চরিত্র মনে করিয়ে দেয়, অন্ধকার যত গভীরই হোক, প্রতিবাদের আলো নিভে যায় না।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks