spot_img
29 C
Kolkata
Tuesday, April 21, 2026
spot_img

প্লাস্টিক সার্জারি অ্যান্ড মোর’-‘দ্য জার্নি’- এক অনন্যার অনন্য যাত্রা, নারী জাগরণের জ্বলন্ত দলিল !

কলকাতা টাইমস নিউজ  :কলকাতা ,২৩  অগস্ট:

ফাল্গুনী রয়চৌধুরী :

 

‘প্লাস্টিক সার্জারি অ্যান্ড মোর ‘: ‘দ্য জার্নি ‘ – চিকিৎসা শাস্ত্রের সঙ্গে সঙ্গে ওতপ্রোতাবে ভাবে জড়িত এক নারীর জীবন যাত্রার কাহিনী।

শুক্রবার বৃষ্টি ভেজা সন্ধ্যায় কনকাতার নামকরা বুক স্টোরে এই বইটির উদ্বোধনী অনুষ্ঠানে , লেখিকা সিতি রায়চৌধুরী যখন বইটি প্রসঙ্গে তাঁর বক্তব্য রাখছেন তখন স্বভাবতই মনে হয় প্লাস্টিক সার্জারি এন্ড মোর : ‘দ্য জার্নি’ শুধুমাত্র একটি বই নয় , এক নারীর জীবনযাত্রার আশ্চর্য বিন্যাস।

সালটা ১৯৬০, যে সময় মানুষ ভাবতেই পারে না একটি মেয়ে একা একা পড়াশোনার জন্য পাড়ি দেবে বিদেশে। কিন্তু সিতি রায় চৌধুরী তা করে দেখালেন। যাত্রাটা শুরু করতে সাহস যুগিয়েছিলেন তাঁর মা। দু -চোখ ভরা স্বপ্ন নিয়ে সিতি পাড়ি দেন লন্ডনে। এরপর দেশে ফিরে নিজের কর্ম ক্ষেত্রে একের পর এক দৃষ্টান্ত স্থাপন করেন। একদিন যে যাত্রা মায়ের হাত ধরে শুরু হয়েছিল , সেই যাত্রার বৃত্তটি পূরণ হয় মেয়ের হাত ধরে। মেয়ের সাধ্য সাধনাতে সিতি লেখেন ‘প্লাস্টিক সার্জারি এন্ড মোর ‘ : দ্য জার্নির মত অনুপ্রেরণা মূলক বইটি। যা আজকের প্রজন্মের নারীদের নতুন পথের দিশারী হয়ে উঠতে পারে।

এই বইটি প্রকাশিত হওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য -পাওয়ার পাবলিশার্স এন্ড মোশন পিকচার্স- এর এবং সঞ্চয়িতা বিশ্বাসের । কারণ তার এই সংস্থার হাত ধরেই চিন্তা চেতনায় সমৃদ্ধ বই উপহার পেয়েছে পাঠককুল। অন্যান্য দিনের মতোই শান্ত সমাহিত সঞ্চয়িতার সঞ্চালনায় এক অন্য মাত্রা পায় এই দিনের অনুষ্ঠান।

প্লাস্টিক সার্জারি এন্ড মোর : ‘দ্য জার্নি ‘বইটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট চিকিৎসকরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট তথা অভিনেতা ডক্টর বাসুদেব মুখোপাধ্যায়, কলকাতা ক্লাবের প্রাক্তন সভাপতি ডক্টর অমিত রায়। প্রখ্যাত কবি ও সাংবাদিক সৈয়দ হাসমত জালাল, সমসাময়িক বিশিষ্ট লেখক বিনোদ ঘোষাল, সংবাদ প্রতিদিনের সহযোগী সম্পাদক ভাস্কর লেট সহ সিতি রায় চৌধুরীর পরিবার-পরিজন।

কথায় বলে যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। সিতি রায়চৌধুরীর লেখা এই বইটি যেন সেই কথাকেই আরো একবার সত্য বলে প্রমাণ করে। পরিবার ও চিকিৎসা ক্ষেত্রকে সুনিপুণভাবে সামলে সিতি যেন হয়ে ওঠেন ডঃ কাদম্বিনী গাঙ্গুলীর যোগ্য উত্তরসূরী। বর্তমান সময়ে অবক্ষয়ের দিনগুলিতে জ্বেলে দেন আলোর মশাল।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks