spot_img
31 C
Kolkata
Sunday, April 19, 2026
spot_img

অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের নয়া উদ্যোগ গণেশ চতুর্থীতে মন্দিরের শুভ সূচনা !

কলকাতা টাইমস নিউজ  : নিজস্ব সংবাদদাতা :কলকাতা,২৮ অগস্ট :

ম্রাট মুখোপাধ্যায়। বাংলা সিনেমা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা। অভিনয়ের পাশাপাশি তিনি গড়ে তুলেছেন অভিনয় ,মডেলিং, ডান্স- এর শিক্ষা প্রতিষ্ঠান এস এম পি এ আই। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে সম্রাটের অভিনয় শিক্ষা কেন্দ্রের শাখা।

তবে বর্তমানে সম্রাট মনে করেন অভিনয় ও প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাঁর কিছু সামাজিক দায়বদ্ধতাও আছে। সেই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই বুধবার গণেশ চতুর্থীর দিন উদ্বোধন হয়ে গেল এস এম পি এ আই এর নতুন কর্মকাণ্ড।
বেহালার ৭৫ হো চি মিন সরণিতে সম্রাট ও তার স্ত্রী ময়না মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় উদ্বোধন হলো এক অপূর্ব মন্দিরের। যেখানে অধিষ্ঠান করছেন মহাদেব, হনুমানজি, এবং গণেশ। এদিন এখানে এসএমপিআই এর ছাত্র-ছাত্রী, অভিভাবক ছাড়াও উপস্থিত ছিলেন অভিনয় জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা, এস এম পি আই এর শিক্ষকরা। হোম যজ্ঞ, পূজা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করা হয় ত্রিমূর্তিকে।

সম্রাট ও ময়না জানালেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বেছে বেছে আনা হয়েছে পাথরের তৈরি এই মূর্তিগুলি। অভিনেতা দম্পতি এও জানান এই মন্দির সর্বসাধারণের।প্রতিদিন নিত্য পুজোর ব্যবস্থা করা হবে এখানে।
বেহালার ১২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী ঘনশ্রী বাগের একান্ত সহযোগিতায় এস এম পি এ আই এর পালকে যুক্ত হল এই নয়া পালক। সেই কারণেই কাউন্সিলরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন সম্রাট।
অন্যদিকে দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি স্কুলকে নতুন রূপ দেওয়ার জন্য, এস এম পি এ আই এর এই কর্মকান্ড কে সাধুবাদ জানিয়েছেন কাউন্সিলর।
এস এম পি এ আই এর এই নতুন ঠিকানায় আপাতত অভিনয়ের মহড়া চললেও, আগামী দিনে এই প্রতিষ্ঠানটিকে নিয়ে নানা স্বপ্নের জাল বুনেছেন সম্রাট। যে স্বপ্ন বাস্তবে প্রতিফলিত হলে অবশ্যই একটি বড় চমক অপেক্ষা করছে সকলের জন্য ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks