spot_img
25 C
Kolkata
Sunday, December 7, 2025
spot_img

অনুপ্রবেশ ইস্যুতে বিস্ফোরক মন্তব্য মহুয়ার, অমিত শাহর বিরুদ্ধে এফআইআর !

কলকাতা টাইমস নিউজ  : নিজস্ব সংবাদদাতা :কলকাতা ,২৯ অগস্ট :

 বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঠেকাতে কেন্দ্রের ব্যর্থতা নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে sk.target করে তোপ দেগে তিনি বলেন, “যে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত রক্ষা করতে পারেন না, তাঁর মাথা কেটে টেবিলে রাখা উচিত।” এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

সোমবার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মহুয়া অভিযোগ করেন— সীমান্তে সঠিক পাহারার অভাবে হাজার হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারী অবাধে ভারতে ঢুকে পড়ছে, ভূমি দখল করছে এবং সমাজে অস্থিরতা তৈরি করছে। এ প্রসঙ্গে তিনি সরাসরি প্রশ্ন তোলেন, “যখন সীমান্তে অনুপ্রবেশ হচ্ছে, নারীরা আক্রান্ত হচ্ছেন, জমি দখল হচ্ছে— তখন দায়ভার কে নেবে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কি কোনও দায়িত্ব নেই?”

মহুয়ার বক্তব্য ঘিরে তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। কৃষ্ণনগরে বিজেপির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্বের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক এক মন্তব্যের প্রসঙ্গ টেনে মহুয়া আরও বলেন, প্রধানমন্ত্রী নিজেই অনুপ্রবেশের প্রসঙ্গ স্বীকার করেছেন। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কেন দায় এড়িয়ে যাচ্ছেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

রাজনীতিতে স্পষ্টভাষী মন্তব্যের জন্য মহুয়া মৈত্র বরাবরই আলোচনায় থেকেছেন। কখনও দলের প্রবীণ নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে, কখনও বিজেপির কেন্দ্রীয় নীতির সমালোচনায় তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছেন। ফলে রাজনৈতিক মহলের একাংশের মতে, “বিতর্ক আর মহুয়া— এই দুই যেন একে অপরের পরিপূরক।”

তৃণমূল সাংসদের এই মন্তব্যে রাজ্যের রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে বিজেপি আইনি পদক্ষেপে নামলেও, অন্যদিকে তৃণমূলের ভেতরে-বাইরে মহুয়ার স্পষ্টভাষী অবস্থান ফের একবার আলোচনার কেন্দ্রে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks