spot_img
29 C
Kolkata
Tuesday, April 21, 2026
spot_img

“উৎসব হোক বা নিরামিষ ভোজ—ঘরোয়া রান্নায় সেরা মৌরি পটল”

কলকাতা টাইমস নিউজ  : ডেস্ক  : কলকাতা ,২৯ অগস্ট :

হেঁসেলের বাইরে থেকে হেঁসেলের ভিতরের খবর

নবনীতা আদকের কলমে –

বজির বাজার এখন রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভোক্তাদের পকেটে টান, অথচ রান্নাঘরে নিরামিষ রান্না ছাড়া উপায় নেই। বিশেষ করে উপোস, পুজো বা নিরামিষ দিনের মেনুতে কিছুটা নতুনত্ব আনতে চান অনেকেই। ভাজাভুজি, ডাল-ভাত বা সাধারণ তরকারি থেকে সরে এসে যদি টেবিলে হাজির হয় মৌরি-ঘ্রাণে ভরপুর এক অভিনব পদ—মৌরি পটল—তাহলে ভাত, লুচি কিংবা পরোটার স্বাদই আলাদা হয়ে যায়। 

শুধু নিরামিষ নয়, উৎসব-আড্ডার দিনেও অতিথিদের সামনে এমন পদ পরিবেশন করলে প্রশংসা কুড়োতে সময় লাগবে না। গরম ভাতের সঙ্গে জমবে তো বটেই, আবার লুচি-পরোটার সঙ্গে পরিবেশন করলে তৈরি হবে ভিন্ন স্বাদের ভোজ।

 উপকরণ (৪–৫ জনের জন্য)

  • পটল (খোসা ছেঁটে মাঝখানে চিরে নেওয়া) – ৫০০ গ্রাম

  • মৌরি – ২ চামচ

  • গোলাপি এলাচ – ৪টি

  • লবঙ্গ – ৫টি

  • দারুচিনি – ১ ইঞ্চি (ঐচ্ছিক)

  • টক দই – ২ টেবিল চামচ

  • ফ্রেশ ক্রিম – ২ চামচ (না থাকলে সামান্য দুধ)

  • চিনি – ১ চা চামচ

  • হলুদ গুঁড়ো – ১ চামচ

  • লঙ্কার গুঁড়ো – ১ চামচ (ঐচ্ছিক)

  • নুন – স্বাদমতো

  • সর্ষের তেল – প্রয়োজন মতো

  • ঘি – অল্প (শেষে ফিনিশিংয়ের জন্য)

  • কাঁচা লঙ্কা – সাজানোর জন্য

 প্রস্তুত প্রণালী

প্রথম ধাপ: মৌরি পেস্ট তৈরি
শুকনো মৌরি, এলাচ, লবঙ্গ ও দারুচিনি (ঐচ্ছিক) হালকা ভেজে নিয়ে ঠাণ্ডা করুন। এরপর মিক্সিতে বেটে নিন। পেস্টে টক দই ও ফ্রেশ ক্রিম মিশিয়ে মসৃণ মশলার মিশ্রণ বানিয়ে নিন।

দ্বিতীয় ধাপ: পটল ভাজা
ধোয়া পটলগুলো নুন ও হলুদ মেখে নিন। কড়াইয়ে গরম তেলে হালকা লালচে করে ভেজে আলাদা রাখুন।

তৃতীয় ধাপ: মশলা কষানো
কড়াইয়ের তেলেই মৌরির পেস্ট দিন। সঙ্গে দিন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও চিনি। ভালোভাবে কষান, যতক্ষণ না মশলা তেল ছাড়তে শুরু করে।

চতুর্থ ধাপ: ঝোল তৈরি
সামান্য জল দিয়ে মশলাটা ফুটিয়ে তুলুন। এবার ভাজা পটলগুলো ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে দিন। কম আঁচে রান্না হতে দিন, যাতে ঝোল গা ছাড়া হয়।

পঞ্চম ধাপ: ফিনিশিং টাচ
রান্না নামানোর আগে সামান্য ঘি ছিটিয়ে দিন। কাঁচা লঙ্কা কেটে সাজিয়ে পরিবেশন করুন।

 পরিবেশনের পরামর্শ

  • গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে বাড়তি তরকারির দরকার হবে না।

  • লুচি, পরোটা বা খিচুড়ির সঙ্গেও এই পদ সমান জমে যায়।

  • উৎসবের দিন অতিথি আপ্যায়নেও এই নিরামিষ পদ হয়ে উঠতে পারে প্রধান আকর্ষণ।

 সবজির দাম যেমনই হোক না কেন, হাতে যদি থাকে পটল, তবে এই মৌরি-পটল রেসিপি আপনার টেবিলে রোজকার নিরামিষ রান্নায় দেবে এক নতুন স্বাদ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks