spot_img
17 C
Kolkata
Tuesday, January 20, 2026
spot_img

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, দুই বঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা !

কলকাতা টাইমস নিউজ  : নিজস্ব সংবাদদাতা :কলকাতা, ৩০ অগস্ট :

য়েকদিনের বিরতির পর ফের সক্রিয় হয়েছে মৌসুমি নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গের পাহাড়ি জেলা ও ডুয়ার্সেও প্রবল বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ছত্তিসগঢ়ের উপর অবস্থান করছে সক্রিয় নিম্নচাপ। মৌসুমি অক্ষরেখা সরে গিয়ে বর্তমানে ওড়িশার কলিঙ্গপত্তনম হয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে বাংলার উপকূলবর্তী অঞ্চলে আর্দ্রতা ও জলীয় বাষ্পের আধিক্য তৈরি হয়েছে, যা আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাত বাড়াবে।

আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

শনিবার হাওড়া ও হুগলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। রবিবার কিছুটা বৃষ্টি থাকলেও তীব্রতার আশঙ্কা নেই। তবে সোমবার থেকে বৃষ্টিপাত কমলেও আর্দ্রতার কারণে গরম অনুভূতি আরও বাড়তে পারে।

উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে আগামী ২৪ ঘণ্টা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে শনিবার দুপুর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও দমকা হাওয়া বইবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। শনিবার বিকেল থেকে উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ কমলেও স্যাঁতস্যাঁতে গরম আরও বাড়তে পারে।

আবহাওয়া দফতর নাগরিকদের সাবধান থাকার পরামর্শ দিয়েছে, বিশেষত নিম্নচাপপ্রবণ এলাকায় বসবাসকারীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। উপকূল ও নদী তীরবর্তী অঞ্চলে মানুষকে অপ্রয়োজনে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks