spot_img
17 C
Kolkata
Tuesday, January 20, 2026
spot_img

মহুয়ার মন্তব্যে বিজেপির থানায় অভিযোগ, পাল্টা কটাক্ষ সাংসদের !

কলকাতা টাইমস নিউজ  : নিজস্ব প্রতিবেদন :কলকাতা  ,৩০ অগস্ট :

দিয়ার রাজনৈতিক অঙ্গনে ফের উত্তাল পরিস্থিতি। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। অভিযোগ, সাংসদ প্রকাশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে ‘খুনের হুমকিসূচক মন্তব্য’ করেছেন।

ঘটনার সূত্রপাত ২৬ অগস্ট কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে এক সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানে। সেখানেই অনুপ্রবেশ প্রসঙ্গে প্রশ্ন উঠলে মহুয়ার জবাব ঘিরেই বিতর্ক। সাংসদের বক্তব্য, “ভারতের সীমান্ত রক্ষার দায়িত্ব যদি কেউ না নেয়, আর বিদেশি অনুপ্রবেশে আমাদের জমি দখল হয়ে যায়, তবে প্রথমে অমিত শাহের মাথা কেটে টেবিলে দেওয়া উচিত। স্বরাষ্ট্র মন্ত্রক সীমান্ত রক্ষা করতে ব্যর্থ হলে দায়টা কার?”

বিজেপির অভিযোগ, এই বক্তব্য কেবল শালীনতার সীমা অতিক্রমই নয়, বরং সাংসদ পদমর্যাদার সম্পূর্ণ বিরোধী। নদিয়া উত্তরের বিজেপি মুখপাত্র সন্দীপ মজুমদার এদিন কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করে বলেন, “সরকারি অনুষ্ঠানে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে খুনের হুমকি দেওয়া গুরুতর অপরাধ। সাংসদ মহুয়া মৈত্র কার্যত খুনের পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন।”

অভিযোগ দায়েরের খবর প্রকাশ্যে আসতেই মহুয়া মৈত্র সামাজিক মাধ্যমে কটাক্ষ করেন বিজেপিকে। এক্স (পূর্বতন টুইটার)-এ তিনি লেখেন, “বিজেপির ট্রোল সেলের কাজ একটাই—একটি বক্তব্যকে বিকৃত করে বারবার প্রচার করা। আজকের বিষয় আমার ‘মাথা উড়িয়ে দেওয়ার’ রূপক। বন্ধুরা, আমার কুখ্যাতি দীর্ঘজীবী হোক। আমি এটা ভালোবাসি।”

রাজনৈতিক মহলে এই ঘটনায় নতুন করে তর্ক-বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মহুয়ার মন্তব্য নিঃসন্দেহে উস্কানিমূলক, তবে এটিকে কতটা ‘খুনের হুমকি’ হিসাবে ব্যাখ্যা করা যায়, তা তদন্তের পরই স্পষ্ট হবে। অন্যদিকে, তৃণমূল শিবিরে গুঞ্জন—বিজেপি ইচ্ছে করেই মহুয়ার বক্তব্যকে অতিরঞ্জিত করে মামলা করছে, রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য।

এখন দেখার বিষয়, পুলিশের তদন্ত কোন দিকে গড়ায়। তবে নদিয়ার মাটিতে মহুয়ার এই মন্তব্য এবং বিজেপির অভিযোগ পাল্টা-অভিযোগে উত্তাপ আরও বাড়ল বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks