spot_img
29 C
Kolkata
Tuesday, April 21, 2026
spot_img

‘কেমন আছো ফিরোজ?’— পরিচালক হিসেবে রূপসা গুহর আত্মপ্রকাশ !

কলকাতা টাইমস নিউজ  : নিজস্ব প্রতিনিধি : কলকাতা , ৩১অগস্ট :

কদা জনপ্রিয় বাংলা ধারাবাহিক ও সিনেমার পর্দায় উজ্জ্বল উপস্থিতি ছিল রূপসা গুহর। বহুদিনের অভিনয়জীবনের পর এবার তিনি পা রাখলেন পরিচালনার জগতে। ২৯ তারিখ মুক্তি পেল তাঁর প্রথম ছবি ‘কেমন আছো ফিরোজ?’— আর সেই প্রিমিয়ারেই উপস্থিত ছিলেন পরিচালক রূপসা গুহ, অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে টলিপাড়ার বিশিষ্ট ব্যক্তিত্বরা।

সিনেমা নিয়ে রূপসা জানান, “কলকাতার সেকাল ও একালের ছবি ধরার চেষ্টা করেছি। এক মিষ্টি প্রেমকাহিনির সূত্র ধরেই এগিয়েছে ছবির কাহিনি।”
কিন্তু চমক লুকিয়ে ছিল মূল চরিত্রে। ফিরোজ চরিত্রে অভিনয় করেছেন বাস্তবের ফিরোজ— সিরাজ টাঁকশালওয়ালা। এর আগে কখনও অভিনয়ে নাম লেখাননি তিনি। অথচ তাঁর স্বাভাবিক ও সহজ অভিনয় প্রথম ছবিকেই দিয়েছে অন্য মাত্রা।

যুবক বয়সের ফিরোজের চরিত্রে আরিয়ান ভৌমিকের অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। পাশাপাশি রানাবাসু ঠাকুর, অশোক বিশ্বনাথ ও আনুশা বিশ্বনাথনের অভিনয়ও সমানভাবে দর্শকের মনে ছাপ ফেলেছে। সমালোচকরা বলছেন— রূপসার পরিচালনায় প্রথম ছবি হলেও প্রতিটি ফ্রেমে তিনি যথেষ্ট পরিণত।

বন্ধুর পরিচালনায় প্রথম ছবি দেখতে এসেছিলেন টলিউডের অনেক নামী মুখ। অভিনেতা জয়জিৎ ব্যানার্জি, দেবব্রতীম দাশগুপ্ত-সহ বহু শিল্পী রূপসাকে শুভেচ্ছা জানালেন। উপস্থিত সকলেই একবাক্যে স্বীকার করলেন— বহু ঝড়ঝাপটা সামলে, বছরের পর বছর পরিশ্রমের পর পরিচালক হিসেবে রূপসার এই আত্মপ্রকাশ সত্যিই প্রাপ্য সম্মান অর্জন করেছে।

রূপসা জানান, “আজকের সমাজে যখন সবাই কুশল বিনিময় প্রায় ভুলে যাচ্ছেন, তখন এই ছবির মাধ্যমে আমি সেই মানবিক প্রশ্নটা ফিরিয়ে দিতে চাই— কেমন আছো?”
ছবির আবহেই প্রতিফলিত হয়েছে ভালোবাসা ও সম্প্রীতির বার্তা। প্রিমিয়ারে দর্শকদের উচ্ছ্বাসই প্রমাণ করেছে, রূপসার প্রথম ছবি সেই বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks