spot_img
28 C
Kolkata
Monday, February 16, 2026
spot_img

বেলার প্রিমিয়ারে নক্ষত্র সমাহার দর্শকদের মুগ্ধ করল বেলা !

কলকাতা টাইমস নিউজ  : নিজস্ব প্রতিনিধি : কলকাতা , ৩১অগস্ট :

 

ক্ষিণ কলকাতার এক নামকরা মাল্টিপ্লেক্সে শুক্রবার সন্ধায় উপচে পরা ভিড়। দর্শকরা অধির অপেক্ষায় , আসলে ২৯ অগাষ্ট এখানেই প্রিমিয়ার ছিল বহু প্রতীক্ষিত বাংলা ছবি বেলার।
আকাশবাণীর বহুল জনপ্রিয় মহিলা মহল অনুষ্ঠানটির প্রিয় চরিত্র বেলাকে রূপালী পর্দায় দেখতে উদগ্রীব ছিলেন দর্শকরা।

সিনেমাটি দেখে বেরিয়ে আসার পর দর্শকদের উচ্ছ্বাস প্রমাণ করল তাদের হতাশ করেননি পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়। বেলার চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্তের অভিনয় দর্শকদের মন কেড়ে নেয়।
এদিন বেলার প্রিমিয়ারে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ,পরিচালক অনিল্ভ চট্টোপাধ্যায় সহ বেলা সিনেমাটির অন্যান্য কলাকুশলীরা।
উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায়, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, অভিনেতা রুদ্রনীল ঘোষ, চৈতি ঘোষাল, উষসী চক্রবর্তী সহ টলিউডের প্রখ্যাত পরিচালক ও অভিনেতা অভিনেত্রীরা। ঋতুপর্ণা সেনগুপ্ত আমন্ত্রণে উপস্থিত ছিলেন স্বনামধন্য অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। শুধু টলিউডের অভিনেতা-অভিনেত্রীরাই নন , মদন মিত্র, দেবাশীষ কুমার সহ রাজনৈতিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন এদিনের সন্ধ্যায়।
এক কথায় বেলার প্রিমিয়ারে বসেছিল চাঁদের হাট।

তবে সবচেয়ে বড় চমক ছিল মুম্বাইয়ের স্বনামধন্য অভিনেতা অনুপম খেরের উপস্থিতি। আসলে এদিন বেলার পাশের হলেই চলছিল অনুপম খের পরিচালিত সিনেমা ‘তানভি দ্যা গ্রেট’। বেলার প্রিমিয়ারের খবর শুনে ঋতুপর্ণা কে অভিনন্দন জানাতে বেলার প্রিমিয়ারে উপস্থিত হন অনুপম খের। বাংলার সংস্কৃতিমনস্ক দর্শকদের মনে তাঁর সিনেমা ‘তানভি দ্যা গ্রেট’ জায়গা করে নেবে বলেই আশাবাদী অনুপম।

অন্যদিকে অনুপম খেরের মতন অভিনেতাকে নিজের সিনেমার প্রিমিয়ারে পাশে পেয়ে খুশি ঋতুপর্ণা। বেলার মতো চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতার কথা ঋতুপর্ণা ভাগ করে নেন উপস্থিত সকলের সঙ্গে।
সামাজিক প্রতিবন্ধকতাকে জয় করে নারী মুক্তির জয়গান গেছিলেন মহিলা মহলের বেলা দে। বাংলা রান্না কে দিয়েছিলেন শিল্পের সম্মান। সেই অসামান্য নারী শক্তির গল্পই রূপালি পর্দায় মুগ্ধ করে দর্শকদের। টানটান গল্প, অনবদ্য সিনেমাটোগ্রাফি, ও মন ছুয়ে যাওয়া গান, সব মিলিয়েপ্রিমিয়ারে দর্শকদের মন জয় করে নিল বেলা।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks