spot_img
17 C
Kolkata
Tuesday, January 20, 2026
spot_img

আফগানিস্তানে ফের প্রবল ভূমিকম্প, পাকিস্তান ও ভারতে কেঁপে উঠল মাটি

কলকাতা টাইমস নিউজ  :ডেস্ক : কলকাতা ,  ৫সেপ্টেম্বর  :

চারদিন আগেই ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত হয়েছিল আফগানিস্তান। এখনও পর্যন্ত সেই ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। এরই মধ্যে ফের এক জোরালো ভূমিকম্প কাঁপিয়ে দিল দেশটিকে। স্থানীয় সময় রাত ১১টা ৫৬ মিনিটে অনুভূত হয় এই কম্পন।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়েছে ৬.২। প্রাথমিক তথ্য অনুসারে, ভূমিকম্পের কেন্দ্র ছিল আফগানিস্তানের দক্ষিণ–পূর্বাঞ্চল। ভূপৃষ্ঠের প্রায় ১৬০ কিলোমিটার গভীরে এই ভূকম্পনের উৎপত্তি বলে জানিয়েছে আফগান সরকার। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, উৎপত্তি কেন্দ্র ছিল হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলের প্রায় ১১১ কিলোমিটার গভীরে। স্থানাঙ্ক—৩৫.১২° উত্তর অক্ষাংশ ও ৭০.৭১° পূর্ব দ্রাঘিমাংশ।

এই প্রবল ভূমিকম্প শুধু আফগানিস্তানেই সীমাবদ্ধ থাকেনি। পাকিস্তানের ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে স্পষ্টভাবে অনুভূত হয় কম্পন। আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের পেশোয়ার, মানসেহরা, হাঙ্গু, অ্যাবোটাবাদ, সোয়াত, অ্যাটক এবং মালাকান্দও কেঁপে ওঠে।

ভারতের জম্মু–কাশ্মীর ও দিল্লি–এনসিআর অঞ্চল থেকেও ভূকম্পনের খবর মিলেছে। আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন অনেক মানুষ।

আফগানিস্তান সরকারের তরফে জানানো হয়েছে, আপাতত নতুন করে কোনও হতাহতের খবর নেই। তবে ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে এই সপ্তাহের শুরুতে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, তাতে ২,২০০ জন প্রাণ হারান এবং ৩,৬৪০ জন আহত হন। হাজার হাজার ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তার পরেও বারবার আফটারশক কাঁপিয়ে চলেছে তালিবান শাসিত দেশটিকে।

এর কয়েক ঘণ্টা আগেই, অর্থাৎ শুক্রবার সকালে আফগানিস্তানে আরও এক ভূমিকম্প আঘাত হানে। তখন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৩৫ কিলোমিটার গভীরে।

নতুন ভূমিকম্পের পরে আতঙ্ক আরও বেড়েছে। বহু পরিবার এখনও খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বারবার ভূমিকম্পের কারণ হিন্দুকুশ অঞ্চলের জটিল টেকটোনিক পরিস্থিতি। আফগানিস্তানের দুর্বল পরিকাঠামো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks