spot_img
21 C
Kolkata
Tuesday, January 13, 2026
spot_img

“মাংসকে হার মানাবে সয়াবিনের ঝোল, একবার বানিয়ে দেখলেই বুঝবেন”

কলকাতা টাইমস নিউজ  : কলকাতা ,  ৫সেপ্টেম্বর  :

নবনীতা আদাক :

নিরামিষ দিনে অনেক পরিবারেই এক বড় চিন্তা—লাঞ্চ বা ডিনারের থালায় কী রাখা যায় যাতে স্বাদে কমতি না থাকে। বিশেষ করে বাড়ির কর্তা বা খাওয়ায় অনুরাগীরা নিরামিষ শুনলেই মুখ ভার করেন। কিন্তু রান্নাঘরে যদি থাকে সঠিক টিপস আর খানিকটা কৌশল, তবে নিরামিষও হয়ে উঠতে পারে অতুলনীয়। ঠিক তেমনই এক রেসিপি আজ সামনে এসেছে—সয়াবিন কোষা, যা স্বাদে টক্কর দেবে মাংসকেও।

পুষ্টিবিদদের মতে, সয়াবিনে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন, আঁশ ও খনিজ। মাংসের বিকল্প হিসেবেই নয়, নিরামিষভোজীদের জন্য এটি শক্তি ও স্বাদের অন্যতম উৎস। তবে সয়াবিন সঠিকভাবে সিদ্ধ না হলে তার স্বাদ ও টেক্সচার হারিয়ে যায়। তাই প্রথম শর্ত—ঠিক মতো সিদ্ধ করা।

সয়াবিন সিদ্ধ করার কৌশল

১. প্রথমে একটি পাত্রে জল গরম করতে হবে। ফুটতে শুরু করলে তাতে পরিমাণ মতো লবণ এবং ইচ্ছে হলে আধ চা-চামচ সাদা তেল দিন।
২. জলে টগবগ ফোটার সময় সয়াবিন দিয়ে দিন। প্রায় ৩–৪ মিনিট উচ্চ আঁচে সিদ্ধ করুন।
৩. সিদ্ধ হচ্ছে কিনা পরীক্ষা করতে কাঁটা চামচ ঢুকিয়ে দেখুন—ভিতর পর্যন্ত গরম জল পৌঁছেছে কি না।
৪. ৩–৪ মিনিট পর আঁচ বন্ধ করে আরও এক মিনিট অপেক্ষা করুন। এতে ভিতর থেকে সয়াবিন সঠিকভাবে সিদ্ধ হবে।
৫. এরপর জল ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিন। এতে অতিরিক্ত ভাপের কারণে সয়াবিন নরম হয়ে গলে যাওয়ার আশঙ্কা থাকবে না।
৬. হালকা হাতে চেপে অতিরিক্ত জল বের করে নিলে সয়াবিন রান্নার জন্য একেবারে প্রস্তুত।

রান্নার ধাপ (মাংসের কষার মতো)

  • কড়াইতে সাদা তেল বা সরষের তেল গরম করুন।

  • তাতে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিন।

  • পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা সোনালি করে ভেজে নিন।

  • তারপর টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ, ধনে-জিরে গুঁড়ো, গরম মশলা দিয়ে কষতে থাকুন।

  • এই কষার মধ্যে সিদ্ধ সয়াবিন দিয়ে ভালোভাবে নাড়ুন।

  • চাইলে আলু কেটে ভেজে নিয়ে মেশানো যায়।

  • পর্যাপ্ত গরম জল বা স্টক দিয়ে ঢেকে রাখুন।

  • কয়েক মিনিট কষতে দিন যতক্ষণ না ঝোল ঘন হয়।

পরিবেশনের টিপস

এক থালা গরম ভাত, সঙ্গে এই সয়াবিন কোষা—নিশ্চয়ই নিরামিষ দিনের খাবারে এনে দেবে নতুন মাত্রা। অনেকেই বলেন, একবার খেলে বোঝাই মুশকিল এটি মাংস নয়!

শহরের এক শেফের কথায়,

“সয়াবিন সঠিকভাবে সেদ্ধ হলেই রান্নার অর্ধেক কাজ শেষ। তারপর মাংসের মতো কষা হলেই তার স্বাদে কোনও খামতি থাকে না। বরং অনেক সময় অতিথিরাও বুঝতে পারেন না, তাঁরা সয়াবিন খাচ্ছেন।”

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks