spot_img
17 C
Kolkata
Tuesday, January 20, 2026
spot_img

পুজোর ছুটিতে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর, একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাচ্ছে দক্ষিণ-পূর্ব রেল !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা ,৭ সেপ্টেম্বর  :


দুর্গাপুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? যাত্রীদের সুবিধার্থে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ ঘোষণা করল একাধিক স্পেশাল ট্রেন পরিষেবা। খড়্গপুর ডিভিশনের তরফে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিশেষ ট্রেনের সূচি। সেপ্টেম্বরের শুরু থেকে নভেম্বরের শেষ পর্যন্ত ধাপে ধাপে এই ট্রেনগুলি চলবে। রেলের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত ভিড় সামলাতে এবং দূরপাল্লার যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্যই এই উদ্যোগ।

বিশাখাপত্তনম – শালিমার রুটে

  • ০৮৫০৮ বিশাখাপত্তনম–শালিমার স্পেশাল: ৯ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতি মঙ্গলবার ট্রেন ছাড়বে।

  • ০৮৫০৭ শালিমার–বিশাখাপত্তনম স্পেশাল: ১০ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতি বুধবার ট্রেন ছাড়বে।

  • দু’টি ট্রেনই দাঁড়াবে সাঁতরাগাছি, খড়্গপুর ও বালেশ্বর স্টেশনে।

শালিমার – চেন্নাই রুটে

  • ০২৮৪১ শালিমার–এমজিআর চেন্নাই স্পেশাল: ২২ সেপ্টেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত প্রতি সোমবার চলবে।

  • ০২৮৪২ এমজিআর চেন্নাই–শালিমার স্পেশাল: ২৪ সেপ্টেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রতি বুধবার চলবে।

  • থামবে সাঁতরাগাছি, খড়্গপুর ও বালেশ্বর স্টেশনে।

সাঁতরাগাছি – তিরুবন্তপুরম রুটে

  • ০৬০৮১ তিরুবন্তপুরম–সাঁতরাগাছি স্পেশাল: ৫ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত প্রতি শুক্রবার চলবে।

  • ০৬০৮২ সাঁতরাগাছি–তিরুবন্তপুরম স্পেশাল: ৮ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রতি সোমবার চলবে।

  • এই ট্রেন দু’টি দাঁড়াবে কেবল খড়্গপুর ও বালেশ্বর স্টেশনে।

মহারাষ্ট্র রুটে

  • ০১১৪৯ ভিওয়ান্ডি–খড়্গপুর স্পেশাল: ৪ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত প্রতি বৃহস্পতিবার চলবে।

  • ০১১৫০ খড়্গপুর–থানে স্পেশাল: ৭ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত প্রতি রবিবার চলবে।

  • থামবে ঝারসুগুড়া, রাউরকেলা, চক্রধরপুর ও টাটানগর স্টেশনে।

আজমের – রাঁচি রুটে

  • ০৯৬১৯ আজমের–রাঁচি স্পেশাল: ২৬ সেপ্টেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার চলবে।

  • ০৯৬২০ রাঁচি–আজমের স্পেশাল: ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতি রবিবার চলবে।

  • থামবে লোহারদাগা (ঝাড়খণ্ড) স্টেশনে।

দক্ষিণ-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, দুর্গাপুজোর মরশুমে যাত্রীদের চাপ অনেকটাই বেড়ে যায়। তাই ভিড় নিয়ন্ত্রণ ও টিকিটের অতিরিক্ত চাহিদা সামাল দিতে আগেভাগেই এই বিশেষ পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks