spot_img
21 C
Kolkata
Tuesday, January 13, 2026
spot_img

সারাদিনের খবর এক নজরে !

কলকাতা টাইমস নিউজ  :ডেস্ক :নয়াদিল্লি , ৮সেপ্টেম্বর  :

সোমবার নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক, আইনি ও ক্রীড়া ঘটনাবলীর সাক্ষী থাকছে দেশ। সকাল থেকে রাত অবধি সুপ্রিম কোর্টের মামলার শুনানি, রাজনৈতিক বৈঠক থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ ম্যাচ— সর্বত্রই আছে ব্যস্ততার ছাপ।

সুপ্রিম কোর্টে DA ও SIR মামলার শুনানি

সোমবার দেশের নজর আছে  প্রধানত সুপ্রিম কোর্টের দিকে। বহুল আলোচিত ডিএ (মহার্ঘ ভাতা) মামলা নিয়ে এ দিন আছে  গুরুত্বপূর্ণ শুনানি। বারবার স্থগিত হওয়া সত্ত্বেও এ বার শুনানির সম্ভাবনা প্রবল। রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীরা আশা করছেন, আদালতের হস্তক্ষেপে তাঁদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা পাওয়ার পথ সুগম হবে।
এছাড়াও একই দিনে SIR মামলা নিয়েও শুনানি আছে । দুটি মামলাই আর্থিক স্বার্থ ও প্রশাসনিক ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

 তৃণমূলের সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

রাজনৈতিক অঙ্গনেও আছে  ব্যস্ততা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার পৃথকভাবে বনগাঁ এবং দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ।
বৈঠকে স্থানীয় বিধায়ক, জেলা নেতৃত্ব ও পদাধিকারীরা উপস্থিত থাকছেন । দলীয় সূত্রে খবর, আসন্ন ভোট ও সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে । বিধানসভা কেন্দ্রভিত্তিক সমস্যা ও কৌশল নিয়েও আলাপচারিতা হবে বলে খবর ।

বিজেপি সাংসদ কর্মশালা ও উপরাষ্ট্রপতি নির্বাচন

রাজধানী দিল্লিতে এ দিন চলছে  বিজেপির সাংসদ কর্মশালার দ্বিতীয় দিন। মঙ্গলবার নির্ধারিত উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে সাংসদদের গোপন ব্যালট প্রক্রিয়া বোঝানো হবে । বিজেপি নেতৃত্বের আশঙ্কা, গোপন ভোটে ক্রস ভোটিং হতে পারে। তাই ভোটের আগে কৌশলগত প্রশিক্ষণকেই গুরুত্ব দিয়েছে গেরুয়া শিবির।

 বিরোধী জোটের নৈশভোজ ও মক পোল

অন্যদিকে, বিরোধী শিবিরে জোরকদমে প্রস্তুতি। কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে বিরোধী সাংসদদের জন্য নৈশভোজের আয়োজন আছে । ডিনারের আসরে উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা পারে ।
এছাড়া, সংসদের সেন্ট্রাল হলে বিরোধী জোটের সাংসদরা প্রতীকী ভোটাভ্যাসে অংশ নেবেন । গোপন ব্যালট পদ্ধতিতে ভোট দেওয়ার অনুশীলন করানো হবে  যাতে ভোটের দিন কোনও বিভ্রান্তি না তৈরি হয়।

 আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ভারত ও বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্ব

ক্রীড়া দুনিয়াতেও এ দিনের বিশেষ ব্যস্ততা।

  • CAFA নেশন্স কাপ: তাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে ভারত মুখোমুখি হবে ওমানের। বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচে ভারত তৃতীয় স্থানের জন্য লড়াই ।

  • FIFA বিশ্বকাপ ইউরোপীয় কোয়ালিফায়ার: সোমবার রাত থেকে আছে সাতটি হাই-ভোল্টেজ ম্যাচ। নজর কাড়ে দুটি বড় লড়াই— ইজ়রায়েল বনাম ইতালি (হাঙ্গেরির নাগয়েরডেই স্টেডিয়াম) এবং ক্রোয়েশিয়া বনাম মন্টেনেগ্রো (ক্রোয়েশিয়ার মাকসিমির স্টেডিয়াম)। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাত ১২টা ১৫ মিনিটে।

সোমবারের দিনটি তাই নানা ক্ষেত্রে ঘটনাবহুল। সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ শুনানি, রাজনৈতিক বৈঠক, আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে তৎপরতা এবং আন্তর্জাতিক ক্রীড়া— সব মিলিয়ে দিনভর খবরের শিরোনামে  একাধিক ইস্যু।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks