spot_img
21 C
Kolkata
Tuesday, January 13, 2026
spot_img

নেপাল সীমান্তে শান্তি বজায় রাখার আহ্বান মুখ্যমন্ত্রী মমতার !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা , ১০ সেপ্টেম্বর  :

শান্ত নেপালকে ঘিরে উত্তরের সীমান্তবর্তী জেলাগুলিতে যাতে কোনওরকম অশান্তি বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,
“আমরা নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ—সব প্রতিবেশী দেশকে ভালোবাসি। আমাদের সকলের শান্তিতে থাকা উচিত। সীমান্তে শান্তি বজায় রাখুন।”

গত কয়েকদিন ধরে নেপালে সরকারের বিরুদ্ধে প্রজন্ম Z তরুণদের নেতৃত্বে সহিংস বিক্ষোভ চলছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবিতে উত্তাল কাঠমান্ডু। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভকারীরা পথে নামায় রাজধানীতে একের পর এক সংঘর্ষ হয়েছে। এমনকি বেশ কয়েকজন রাজনৈতিক নেতার বাড়ি ভাঙচুরও করা হয়েছে। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতেই মঙ্গলবার বিকেলে শেষমেশ পদত্যাগ করেন প্রধানমন্ত্রী ওলি।

নেপালে অশান্তি চললেও পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় শান্তি বজায় রাখার উপর জোর দিয়েছেন মমতা। তিনি বলেন,
“সিলিগুড়ি, কালিম্পং বা নেপাল সীমান্ত সংলগ্ন এলাকায় কেউ যেন অশান্তির পরিবেশ সৃষ্টি না করেন। নেপালের সমস্যা তাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের হস্তক্ষেপ করার কিছু নেই। তারা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনুক—এই কামনাই করি।”

তিনি আরও জানান, বিদেশনীতি একান্তই কেন্দ্রীয় সরকারের অধিকারভুক্ত বিষয়। রাজ্য সরকার শুধু সীমান্তে আইনশৃঙ্খলা বজায় রাখবে এবং শান্তি নিশ্চিত করবে।

মুখ্যমন্ত্রী বিশেষভাবে সতর্ক করলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও।
“নেপালে যেতে যাবেন না, নিজের প্রাণকে ঝুঁকির মুখে ফেলবেন না। যদি কভার করতেই হয়, সিলিগুড়ি থেকেও তা করা যায়। নিরাপত্তা সবচেয়ে বড় বিষয়। বিদেশে গেলে অবশ্যই আগে পুলিশকে জানান।”

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বারবারই জোর দিয়েছেন পারস্পরিক শান্তি ও সদ্ভাবনার উপরে। তিনি বলেন,
“আমাদের প্রতিবেশী দেশ ভালো থাকলে আমরাও ভালো থাকব। আমরা চাই, ওদের দেশে শান্তি ফিরুক।”

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks