spot_img
21 C
Kolkata
Tuesday, January 13, 2026
spot_img

সরকারি কর্মীদের জন্য সুখবর, বিশ্বকর্মা পুজোয় অতিরিক্ত ছুটি ঘোষণা রাজ্যের !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা , ১১ সেপ্টেম্বর  :

রাজ্য সরকারি কর্মীদের জন্য এ মাসে মিলল নতুন চমক। বিশ্বকর্মা পুজো উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর (বুধবার) ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার অর্থ দপ্তরের তরফে এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতদিন পর্যন্ত বিশ্বকর্মা পুজোকে সরকারি ছুটির আওতায় আনা হয়নি। কিন্তু এ বছর থেকে দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হল। এর ফলে ওই দিন রাজ্য সরকারের সমস্ত অফিস, সরকার অধিগৃহীত সংস্থা, সরকার পোষিত প্রতিষ্ঠান, পুরসভা, পঞ্চায়েতের মতো স্থানীয় প্রশাসনিক দফতর, স্বশাসিত সংস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠান— সবই বন্ধ থাকবে।

এই মাসের শুরুতেই সরকারি কর্মীরা পেয়েছেন ‘করম পুজো’র ছুটি (৩ সেপ্টেম্বর)। তার পরেই আসছে বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে ছুটি। এরপর সামনে আরও বড় উৎসব দুর্গাপুজো।

অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী—

  • ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) মহালয়া-চতুর্থী থেকে সরকারি ছুটি শুরু হচ্ছে।

  • ২৭ সেপ্টেম্বর পঞ্চমী (শনিবার), ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী (রবিবার) এর সঙ্গে মিলিয়ে ছুটি চলবে।

  • ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সরকারি ভাবে দুর্গাপুজোর ছুটি ধারাবাহিক থাকবে।

  • এরপর ৩ ও ৪ অক্টোবর অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে দুর্গাপুজোর জন্য।

  • ৫ অক্টোবর রবিবার সাপ্তাহিক ছুটি।

  • ৬ অক্টোবর লক্ষ্মী পুজো এবং ৭ অক্টোবর লক্ষ্মী পুজোর অতিরিক্ত ছুটি।

এই হিসেবে সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত সরকারি কর্মীরা টানা ১২ দিনের ছুটি ভোগ করবেন।

দীর্ঘ ছুটির এই সূচি নিঃসন্দেহে সরকারি কর্মীদের কাছে বিরাট আনন্দের খবর। পুজোর আগে আগে এই ছুটি ঘোষণার ফলে উৎসবের মরসুমে কর্মীদের উৎসাহ দ্বিগুণ হবে বলে মনে করছে প্রশাসনিক মহল।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks