spot_img
35 C
Kolkata
Tuesday, May 19, 2026
spot_img

গল্ফগ্রিনে অবসরপ্রাপ্ত কর্মীর রহস্যমৃত্যু, অভিযোগের তির জামাইয়ের দিকে !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা , ১৩সেপ্টেম্বর  :

ক্ষিণ কলকাতার গল্ফগ্রিনে রহস্যজনক পরিস্থিতিতে এক অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে ওই বৃদ্ধকে তাঁরই বাড়ির ভেতর সিঁড়ির কাছে পড়ে থাকতে দেখা যায়। মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি উপর থেকে পড়ে গিয়েছিলেন। তবে এই মৃত্যু নিছক দুর্ঘটনা নয় বলেই দাবি পরিবারের সদস্যদের।

মৃত বৃদ্ধের পরিবারের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে রয়েছেন তাঁর জামাই। প্রতিবেশীরাও একই অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, পারিবারিক অশান্তিই হয়তো এমন পরিণতির কারণ হতে পারে।

খবর পেয়ে গল্ফগ্রিন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পরে তদন্তে নামে লালবাজারের হোমিসাইড শাখা। পুলিশের সায়েন্টিফিক উইং ঘটনাস্থলের ছবি তোলে ও নমুনা সংগ্রহ করে। আপাতত মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

ঘটনার মোটিভ কী, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামাইকেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কীভাবে ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

এই ঘটনায় গল্ফগ্রিন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রতিবেশীরা বলছেন, মৃত বৃদ্ধ শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তাঁর হঠাৎ মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks