spot_img
21 C
Kolkata
Tuesday, January 13, 2026
spot_img

সারাদিনের খবর একনজরে !

মণিপুর সফরে প্রধানমন্ত্রী, নজরে যাদবপুর-কাণ্ড ও দক্ষিণেশ্বর খুন—দিনভর খবরের আপডেট !

শনিবার নানা ঘটনায় সরগরম দেশ। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মণিপুর সফর ঘিরে নিরাপত্তা-টানটান পরিস্থিতি, অন্যদিকে কলকাতায় মেট্রোয় ছাত্র খুনের রক্তগঙ্গা কিংবা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যু নিয়ে শোরগোল। একইসঙ্গে নজর কাড়ছে এশিয়া কাপ ও লা লিগার মহারণও।

মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শনিবার চূড়াচাঁদপুর ও ইম্ফলের কাংলা ফোর্টে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সফরে তিনি মণিপুরের জন্য একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন এবং বৈরাবি–সায়রাং রেলপথের উদ্বোধন করবেন। গোটা এলাকা ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

দক্ষিণেশ্বর মেট্রোয় ছাত্র খুন

শুক্রবার দুপুরে ঘটে গিয়েছে হাড়হিম করা ঘটনা। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এক স্কুলপড়ুয়াকে কুপিয়ে খুন করেছে একদল ছাত্র। নিহত কিশোরের বাড়ি বরাহনগরে। ঘটনায় শনিবার পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে পরিবারসহ পুরো এলাকা।

যাদবপুরে রহস্যমৃত্যু

বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় কাঁপিয়ে দিয়েছে আর এক মৃত্যুর খবর। ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ইউজি আর্টস বিল্ডিংয়ের বিপরীতে থাকা পুকুর থেকে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। শনিবার এই ঘটনার তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে রাজ্যবাসীর।

খেলায় জমজমাট দিন

শুক্রবার রাত থেকেই নজর খেলায়। শনিবার এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচ শুরু রাত আটটায়, আবু ধাবিতে। একইসঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামছে আর্সেনাল (বিকেল ৫টায় নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে) ও চেলসি (রাত ১২টা ৩০-এ ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে)।
অন্যদিকে, লা লিগার চতুর্থ সপ্তাহে শনিবার মহারণ—রাত ৭টা ৪৫ মিনিটে রিয়াল সোসিদাদ বনাম রিয়াল মাদ্রিদ এবং রাত সাড়ে ১২টায় আতলেতিকো মাদ্রিদ বনাম ভিলারিয়াল।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks