spot_img
28 C
Kolkata
Wednesday, February 18, 2026
spot_img

অনলাইনে ট্রেনের টিকিট বুকিংয়ে নতুন নিয়ম: প্রথম ১৫ মিনিট শুধুমাত্র সাধারণ মানুষের জন্য !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা , ১৬ সেপ্টেম্বর  :

ট্রেনের টিকিট বুকিং নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল দুর্নীতি ও অনিয়মের। সংরক্ষিত আসনের টিকিটের ‘উইন্ডো’ খোলার সঙ্গে সঙ্গেই মুহূর্তে সব টিকিট শেষ হয়ে যাচ্ছে—এমন অভিযোগ করেছেন বহু যাত্রী। অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে এজেন্টদের প্রভাব নিয়েও বহুবার প্রশ্ন উঠেছে। এই প্রেক্ষিতেই ফের একবার টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আনল ভারতীয় রেল।

রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে অনলাইনে ট্রেনের সংরক্ষিত টিকিট বুক করার ক্ষেত্রে প্রথম ১৫ মিনিট কেবলমাত্র সাধারণ যাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। এই সময়ে কোনও অনুমোদিত এজেন্ট টিকিট কাটতে পারবেন না। অর্থাৎ আইআরসিটিসি (IRCTC) ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে প্রথম ১৫ মিনিটে শুধুমাত্র আধার-অনুমোদিত সাধারণ যাত্রীরা টিকিট বুক করতে পারবেন।

এই নতুন নিয়মে অনলাইনে টিকিট কাটতে হলে যাত্রীদের আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক। রেল সূত্রে জানানো হয়েছে, আধার যাচাইয়ের মাধ্যমে টিকিট বুকিং করলে প্রকৃত যাত্রীই সুবিধা পাবেন এবং অসাধু এজেন্টরা সুযোগ নিতে পারবেন না।

১৫ মিনিট পরে অনুমোদিত এজেন্টরা টিকিট কাটতে পারবেন। এতদিন পর্যন্ত এই সুবিধা শুধুমাত্র তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। এবার তা সাধারণ সংরক্ষিত আসনের বুকিংয়েও কার্যকর হচ্ছে। স্লিপার থেকে শুরু করে এসি—সব কোচের জন্যই এই নিয়ম মানতে হবে।

রেলের এক সিনিয়র আধিকারিক জানান—“রিজার্ভেশন ব্যবস্থার সুবিধা যাতে প্রকৃত যাত্রীর কাছে পৌঁছয় এবং কোনও অসাধু চক্র তা দখল করতে না পারে, সেই কারণেই এই পদক্ষেপ।” রেল আরও জানিয়েছে, নতুন নিয়মে টিকিট বুকিংয়ে স্বচ্ছতা আসবে এবং সাধারণ মানুষ অনেক বেশি সুবিধা পাবেন।

গত কয়েক বছরে টিকিট বুকিং নিয়ে অসংখ্য অভিযোগ জমা হয়েছে রেলের কাছে। অনেক যাত্রী জানিয়েছেন, সাধারণ আসনের টিকিটও মিনিটের মধ্যে উধাও হয়ে যায়। পরে সেই টিকিট কালোবাজারে বেশি দামে বিক্রি হয় বলে অভিযোগ। এবার আধারভিত্তিক নিয়ন্ত্রণ ও ১৫ মিনিটের বিশেষ নিয়মের ফলে এই ধরনের কারচুপি অনেকটাই বন্ধ হবে বলে আশা রেল কর্তৃপক্ষের।

সারসংক্ষেপ নতুন নিয়ম :

👉 ১ অক্টোবর থেকে চালু হবে নতুন নিয়ম।
👉 প্রথম ১৫ মিনিট শুধুমাত্র সাধারণ যাত্রীরা টিকিট কাটতে পারবেন।
👉 আধার নম্বর বাধ্যতামূলক।
👉 ১৫ মিনিট পরে এজেন্টদের অনুমতি দেওয়া হবে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks