spot_img
28 C
Kolkata
Monday, February 16, 2026
spot_img

‘কল্কি ‘এলো রে গৌরীর- শুভ মুক্তি !

কলকাতা টাইমস নিউজ  :কলকাতা , ১৬ সেপ্টেম্বর  :

বিস্তারিত ফাল্গুনী রায়চৌধুরীর কলমে :

ছবি : শতদ্রু মুখার্জী

 

‘কল্কি ‘এলো রে গৌরীর- শুভ মুক্তি
মিউজিকাল ফিল্মে প্রতিবাদের রূপকথা
মনামির নিউ লুক এ নিউ ট্রেন্ড

তিন বছরের অপেক্ষার পর এবার পুজোয় মুক্তি পেল মনামি ঘোষের মিউজিক ভিডিও কল্কি। কল্কি শুধুমাত্র মিউজিক ভিডিও নয়। আর পাঁচটা মিউজিক ভিডিও থেকে একেবারে আলাদা। এক কথায় একে মিউজিক্যাল ফিল্ম বলা যেতে পারে। কারণ কল্কি এক সাধারণ মেয়ের প্রতিশোধের গল্প।
ভিটামিন এম এন্টারটেইনমেন্ট প্রযোজিত, সৈকত বারুরি পরিচালিত মিউজিকাল ফিল্মটিতে নাম ভূমিকায় মনামী স্বয়ং।

তিন বছর আগে মনামী সৈকত জুটি দর্শকদের উপহার দিয়েছিল আইলো উমা বাড়িতে। এই মিউজিক ভিডিওটির বিপুল সাফল্যের পর আবার এবার পুজোয় পরিচালক সৈকত বরুরি এবং অভিনেত্রী মনামি ঘোষের নতুন চমক ‘কল্কি’।
মনামির পাশাপাশি এই মিউজিকাল ফিল্মে অভিনয় করেছেন সুমিত গাঙ্গুলী এবং মৌসুমী সেন সহ আরো অনেকে।

মিউজিক ভিডিওটির গান লিখেছেন রিতম সেন এবং সেই গানে অসামান্য সুরারোপ করেছেন রথীজিৎ ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে সংগীত জগতে বিভিন্ন সংগীতে সুরারোপ করলেও পুজোর কোনো গানে এই প্রথম সুরারোপ করেছেন রথীজিৎ। ফলে এই মিউজিক ভিডিওটি নিয়ে তিনি অত্যন্ত উৎসাহী।
গানটি গেয়েছেন নবাগতা শিল্পী প্রতিভা দত্ত। মিউজিক ভিডিওটিতে মনামির সঙ্গে সহযোগী নৃত্যশিল্পী হিসেবে অনবদ্য পারফরমেন্স রিকি অদিতির নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীদের।

কল্কি সৃষ্টি ,স্থিতি , প্রলয়ের শেষ অবতার। কথিত আছে কলিযুগের অবসান ঘটিয়ে সত্য যুগের প্রতিষ্ঠা করবেন কল্কি অবতার। এই পুজোয় মা মহামায়ের কাছে সেই স্বরূপেরই আহ্বান করা হয়েছে এই মিউজিক ভিডিওটির মাধ্যমে।

মনামীর নতুন লুক যা ট্রেড সেট করেছে আগেই।
মনামী আশাবাদী এই মিউজিকাল ফিল্মটিতে তার নাচ যেমন মন ছুঁয়ে যাবে দর্শকদের ,তেমনি নীল আলতা আর নীল টিপের নিউ লুক এবার পুজোর নতুন ট্রেন্ড হতে চলেছে।

সৈকতের কথায় পরিশ্রম আর নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন বলেই সকল দর্শকদের মন ছুঁয়ে যাবে এই মিউজিকাল ফিল্মটি।

এক কথায় মিউজিকাল ফিল্ম কল্কি কেবলই পূজোর গান নয়, সমাজের অশুভ শক্তির অবসান ঘটিয়ে শুভ শক্তির আবাহনের গল্প।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks