spot_img
21 C
Kolkata
Tuesday, January 13, 2026
spot_img

হরিয়ানায় আইনরক্ষকের গাড়িচাপায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা , ১৬ সেপ্টেম্বর  :

রিয়ানার পালওয়াল জেলায় ভয়াবহ এক দুর্ঘটনা কাঁপিয়ে দিল গোটা এলাকা। অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে তিন নিরীহ শিশুকে ধাক্কা মারলেন এক পুলিশকর্মী। ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে, গুরুতর জখম হয়েছে আরও এক শিশু। অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানার পুলিশ।

সূত্রের খবর, অভিযুক্তের নাম নরেন্দ্র। তিনি হরিয়ানা পুলিশের হেড কনস্টেবল এবং বর্তমানে নুহ ডিএসপি অফিসে রিডার পদে কর্মরত। প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার বিকেলে পালওয়ালের ব্যস্ত রাস্তায় বেপরোয়া গতিতে তাঁর গাড়ি ছুটে এসে তিন শিশুকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ ও সাত বছরের দুই শিশুর। গুরুতর আহত অবস্থায় অপর শিশুকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পর গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত নরেন্দ্র। কিন্তু স্থানীয়রা তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন। তাঁদের অভিযোগ, তখনও নরেন্দ্র নেশার ঘোরে ঠিকমতো দাঁড়াতেও পারছিলেন না। উল্টে প্রতিবাদ করতে গেলে সাধারণ মানুষকেই ধমক দেন তিনি।

অন্যদিকে ঘটনার পরই ক্ষোভে উত্তাল হয়ে ওঠেন স্থানীয়রা। রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। অভিযুক্তকে উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে জনতার রোষের মুখে পড়তে হয়। স্থানীয়দের দাবি ছিল—তাদের সামনেই অভিযুক্তের মেডিক্যাল টেস্ট করতে হবে, যাতে তদন্তে কোনও ধামাচাপা না পড়ে।

অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মৃত শিশুদের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেপ্তার করা হয়। তবে তিনি সত্যিই মদ্যপ ছিলেন কি না, তা নিশ্চিত হতে মেডিক্যাল রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ।

আইনরক্ষকই যখন আইন ভঙ্গ করে প্রাণ কেড়ে নেয় নিরীহ শিশুর, তখন প্রশ্ন ওঠা স্বাভাবিক। স্থানীয়দের অভিযোগ, পুলিশের ভেতরে মদ্যপ অবস্থায় কর্তব্যরত থাকার ঘটনা নতুন নয়। তবে এবার এর মাশুল দিতে হলো তিনটি অপ্রাপ্তবয়স্ক প্রাণকে—যার মধ্যে দু’জনের জীবনই শেষ হয়ে গেল বেপরোয়া গাড়িচাপায়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks