spot_img
17 C
Kolkata
Tuesday, January 20, 2026
spot_img

পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের বেতন, ১ অক্টোবর অ্যাকাউন্টে আসবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা ,১৭ সেপ্টেম্বর  :

 দুর্গাপুজো মানেই বাংলার সবচেয়ে বড় উৎসব। আর উৎসবের আগে যদি হাতে টাকা এসে যায়, তবে আনন্দ যেন দ্বিগুণ হয়। সেই খুশির খবরই দিল রাজ্য সরকার। পুজোর ছুটির আগে অগ্রিম বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের।

সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসের বেতন ২৪ এবং ২৫ সেপ্টেম্বরের মধ্যেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। শুধু বেতনই নয়, মজুরি, সম্মানিক, সাইপেন্ড এবং পারিশ্রমিকও একইসঙ্গে মিটিয়ে দেওয়া হবে।

অবসরপ্রাপ্ত কর্মীদের সেপ্টেম্বর মাসের পেনশন আসবে ১ অক্টোবর। সেইসঙ্গে রাজ্যের বহু মানুষের নির্ভরযোগ্য প্রকল্প ‘জয় বাংলা’ ও ‘লক্ষ্মীর ভাণ্ডার’–এর টাকা সেই দিনই পৌঁছে যাবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। নবান্ন থেকে মঙ্গলবার এ নিয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

রাজ্যের সরকারি অফিসগুলো ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। ফলে পুজোর ঠিক আগে হাতে বেতন পেয়ে কর্মীরা নিশ্চিন্তে উৎসবের কেনাকাটা করতে পারবেন।

অগ্রিম বেতনের ঘোষণা ঘিরে খুশির হাওয়া রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে। পুজোর আগে হাতে বেতন পাওয়ায় কেনাকাটা ও উৎসব পরিকল্পনা সহজ হবে বলেই মত তাঁদের।

শুধু রাজ্য নয়, কেন্দ্রও একই সিদ্ধান্ত নিয়েছে। বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীদের সেপ্টেম্বর মাসের বেতনও নির্ধারিত সময়ের আগেই দেওয়া হবে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks