spot_img
21 C
Kolkata
Tuesday, January 13, 2026
spot_img

সৃজিতের শেষ ফেলুদা সিরিজ !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা ,১৭ সেপ্টেম্বর  :

 

‘এবার পুজোয় কাম ব্যাক শ্রীজিতের ফেলুদা

টপে থেকেই ফেলুদার ইতি  টানতে চান সৃজিত ‘

 র অপেক্ষা নয়। সৃজিত এর হাত ধরে কাম ব্যাক করছে ফেলুদা। মঙ্গলবার সন্ধ্যায় হয়ে গেল পরিচালক  সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত   ফেলুদা ফেরত যত কাণ্ড কাঠমান্ডুতে, ওয়েব সিরিজের অফিশিয়াল ট্রেলার লঞ্চ।  বিগ বাজেট আর দুর্ধর্ষ লোকেশন সবমিলিয়ে ট্রেলার জানান দিল  কোথাও এতোটুকু খামতি রাখতে চাননি সৃজিত। সব ট্রলিংকে  উপেক্ষা করে ফেলুদার চরিত্রে তিনি বেছে নিয়েছেন অভিনেতা টোটা রায়চৌধুরীকে। আরে নির্বাচন যে একেবারে দর্শকদের মন ছোঁবে সেটাও জানান দিল ট্রেলারই। এখন থেকেই অনেকে বলতে শুরু করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর যদি কাউকে ফেলুদা হিসেবে মানায় তিনি টোটাই।

তবে টোটার মতে সৌমিত্র চট্টোপাধ্যায় ফেলুদা চরিত্রে বাঙালির মনে গেঁথে আছেন। তাঁকে সম্মান জানিয়েই টোটা জানান নিজের সবটুকু দিয়ে ফেলুদা চরিত্রেঅভিনয় করেছেন এই ওয়েব সিরিজে। তবে মন খারাপ করে দেন শ্রীজিত। তিনি জানান এটিই তাঁর পরিচালনায় শেষ ফেলুদা সিরিজ। তিনি আরো জানান এই সিরিজে  কাম ব্যাক হচ্ছে মাগন লাল মেঘরাজের।

জটায়ুর চরিত্রে আবারো দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকেই। আর তোপসে চরিত্রে অভিনয় করেছেন  কল্পন মিত্র। ফিল্ম ইন্ডাস্ট্রিতে নবাগত কল্পনের মতে তপসের মতন একটি আইকনিক চরিত্রে অভিনয় করতে পারা যথেষ্ট রোমাঞ্চকর বলেই মনে হয়েছে তাঁর কাছে।

সব মিলিয়ে শ্রীজিতের নতুন ফেলুদা এতটাই বিগ বাজেটের যে সৃজিত তার প্রত্যেকটি ফেলুদার থেকে এটিকে একেবারে টপে রেখেছেন। তাই তাঁর মতে এরপর এর থেকে ভালো ফেলুদা তৈরি করা তার পক্ষে আর সম্ভব নয়। সেই কারণেই এটাই তাঁর তৈরি ফেলুদার শেষ সিরিজ। জয় সরকারের সুরে ফেলুদার গান মন ছুঁয়ে যাবে দর্শকদের, আশাবাদী সৃজিত।

 ২৬ সেপ্টেম্বর ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে ফেলুদা ফেরত যত কাণ্ড কাঠমান্ডুতে। তাই এবার পুজো জমে উঠবে খাওয়া-দাওয়া হইহুল্লোড় আর ফেলুদা কে সঙ্গে নিয়ে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks