spot_img
31 C
Kolkata
Sunday, April 19, 2026
spot_img

পুজোর উপহার ‘ছোটদের ব্যোমকেশ’ – রহস্যভেদে নামছে ক্ষুদে গোয়েন্দা !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা ,১৮সেপ্টেম্বর  :


ড়দের ব্যোমকেশ বক্সীর সঙ্গে বাংলা দর্শকের পরিচয় বহুদিনের। তবে এবার প্রথমবারের মতো ক্ষুদেদের জন্য তৈরি হল একেবারে আলাদা ওয়েব সিরিজ – “ছোটো ব্যোমকেশ ”। মঙ্গলবার এক জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে লঞ্চ হল এই সিরিজের ট্রেলার, আর সেখানেই স্পষ্ট হল—পুজোর মরশুমে ছোটদের জন্য অপেক্ষা করছে এক অনন্য উপহার।

অঞ্জনের গানের লাইন—“বাপি আর মা গেছে সিনেমায় তুমি একা…”—ছোটদের একাকিত্বের ছবি এঁকেছিল। তবে এ বার আর একা নয়। বইয়ের ফাঁকে, খেলাধুলোর মাঝে টিভি বা মোবাইল স্ক্রিন খুললেই হাজির হবে ব্যোমকেশের ক্ষুদে অবতার, সঙ্গে তার চিরচেনা সঙ্গী অজিত। দু’জনে মিলে বুদ্ধি খাটিয়ে একের পর এক রহস্যের জট খোলার দুঃসাহসিক কাহিনি দেখাবে সিরিজ।

“ছোটো ব্যোমকেশ ” সিরিজটি প্রযোজনা করেছে হইচই এবং হরলিক্স। পরিচালনার দায়িত্বে রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। তিনি জানালেন, “বাংলায় শিশুদের জন্য খুব কম কাজ হয়। তাই এই উদ্যোগ অনেকটা ফাঁক পূরণ করবে। শুধু বিনোদন নয়, বাবা-মায়েদের জন্যও এর মধ্যে রয়েছে সুন্দর পেরেন্টিং–এর বার্তা।”

এই ওয়েব সিরিজে ছোট্ট ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছে আরুষ দে। অজিতের চরিত্রে রয়েছে ঋদ্ধিমান। ব্যোমকেশের বাবা-মা’র ভূমিকায় যথাক্রমে পদ্মনাভ চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা জানালেন, ছোটদের সঙ্গে কাজ করার আনন্দ একেবারেই আলাদা, আর এই সিরিজ তাঁর অন্য সব কাজের থেকে ভিন্ন মাত্রা যোগ করেছে।

শুটিং সেটেই নাকি গড়ে উঠেছে আরুষ ও ঋদ্ধিমানের দারুণ বন্ধুত্ব। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তারা একবাক্যে সে কথা স্বীকারও করেছে। শুধু তাই নয়, অজিতের চরিত্রে অভিনয়ের পর থেকেই ঋদ্ধিমান এখন পাড়ায় যথেষ্ট জনপ্রিয়। পর্দার মা-ছেলের কেমিস্ট্রিও ট্রেলারে নজর কেড়েছে।

ট্রেলার দেখে ইতিমধ্যেই বোঝা যাচ্ছে, ছোটদের জন্য এটি হতে চলেছে এক জমজমাট গোয়েন্দা সিরিজ। অনেকদিন পর শিশুদের জন্য আলাদা কনটেন্ট তৈরি হওয়ায় উত্তেজনা ছড়িয়েছে দর্শকমহলে। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ২৪ সেপ্টেম্বর  “ছোটো ব্যোমকেশ ” সিরিজটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।

সব মিলিয়ে এই প্রথমবার পর্দায় ছোট্ট ব্যোমকেশ ও তার সঙ্গী অজিত—যাদের দুঃসাহসিক অভিযান এবার পুজোয় ছোটদের মন জয় করতে চলেছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks