spot_img
17 C
Kolkata
Tuesday, January 20, 2026
spot_img

ভূত চতুর্দশীতে পরীমনির মুক্তি !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা  ,২০ সেপ্টেম্বর  :

 

 

ভূত চতুর্দশীতে বড়পর্দায় আসছে ‘পরীমনি’- ভৌতিক ছায়ায় লুকোনো সামাজিক বার্তা !


ভৌতিক সিনেমার প্রেমীদের জন্য এ বছর ভূত চতুর্দশী হবে অন্যরকম। কারণ, ১৭ অক্টোবর মুক্তি পাচ্ছে বাংলা ভৌতিক ছবি ‘পরীমনি’
ইতিমধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় ছবিটির ট্রেলার লঞ্চ হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে

‘পরীমনি’ ছবির গল্প ঘিরে রয়েছে এক ছোট্ট মেয়ে। হঠাৎই তার শরীরে প্রবেশ করে অশরীরী আত্মা। এরপর থেকে পাল্টে যায় তার চারপাশের পরিবেশ, ঘটে যেতে থাকে একের পর এক রহস্যময় ও ভয়ঙ্কর ঘটনা। তবে পরিচালক সিদ্ধার্থ চক্রবর্তী ও সৌভিক দে জানাচ্ছেন, এটি কেবল ভৌতিক গল্প নয়—একটি অপরাধ কেমন করে সমাজে পরিবর্তন আনে, সেটিই সিনেমার মূল বার্তা

ছবিতে পরীমনির মায়ের চরিত্রে রয়েছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। তনুশ্রী  বলেন , “মেয়েকে অশরীরী শক্তির কবল থেকে রক্ষা করার জন্য এক মায়ের সংগ্রামই আমার চরিত্রে ফুটে উঠেছে। এই চরিত্র আমার কাছে ভীষণ আবেগের।”
অন্যদিকে, রজতাভ দত্তকে দেখা যাবে প্যারানরমাল ইনভেস্টিগেটরের ভূমিকায়। খুব কম ভৌতিক ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়ায় এই চরিত্রটি তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করেছে বলে তিনি জানিয়েছেন

এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবরাজ ভট্টাচার্য ও প্রজ্ঞা গোস্বামী

সহ-পরিচালক সৌভিক দে বলেন, “আর পাঁচটা বাংলা ভৌতিক ছবির থেকে ‘পরীমনি’ আলাদা। তার চিত্রনাট্য, উপস্থাপনা ও সমগ্র নির্মাণশৈলী দর্শককে ভিন্ন স্বাদ দেবে।”
ছবির সংগীত, এডিটিং ও ভিএফএক্সে বিশেষ জোর দেওয়া হয়েছে, যাতে ভয়াবহ অভিজ্ঞতাকে বাস্তবসম্মতভাবে তুলে ধরা যায়

বাংলা সিনেমায় ভৌতিক ধারা থাকলেও মানসম্মত ছবি খুব বেশি হয়নি। তাই ‘পরীমনি’-কে ঘিরে প্রত্যাশা প্রবল। প্রযোজক সিদ্ধার্থ চক্রবর্তী জানিয়েছেন, “দর্শকরা শুধু ভয়ই পাবেন না, ভাবনার খোরাকও পাবেন।”

সব মিলিয়ে, ভূত চতুর্দশীর সন্ধ্যায় প্রেক্ষাগৃহে ভয় আর আবেগের মিশেলে জমজমাট এক অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছেন দর্শকরা

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks