spot_img
28 C
Kolkata
Monday, February 16, 2026
spot_img

শুভেন্দুর গড়ে গেরুয়া ঝড়, চণ্ডীপুরে সমবায় নির্বাচনে তৃণমূলকে উড়িয়ে দিল বিজেপি !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা / ইম্ফল ,২০ সেপ্টেম্বর  :


রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিল চণ্ডীপুরের এক সমবায় নির্বাচন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে ফের দেখা গেল গেরুয়া ঝড়। শুক্রবার গুড়গ্রাম অঞ্চলের গড়ভেড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে একচেটিয়া জয় পেল বিজেপি সমর্থিত প্রার্থীরা। ৯টি আসনের সবক’টিতেই জয়ী হয়েছেন তাঁরা।

শুক্রবার সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয় ভোটগ্রহণ। স্থানীয় প্রশাসনের তরফে পুরো এলাকায় মোতায়েন ছিল পুলিশ ও আধাসামরিক বাহিনী। যাতে কোনওরকম অশান্তি না ছড়ায়, সেদিকে ছিল বিশেষ নজর। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চলে। বিকেলের মধ্যে শুরু হয় ভোটগণনা। আর ফলাফল বেরোতেই আনন্দে ফেটে পড়ে গেরুয়া শিবির।

ফল ঘোষণার পর বিজেপির কর্মী-সমর্থকরা এলাকায় গেরুয়া আবির ছড়িয়ে উল্লাসে মেতে ওঠেন। স্থানীয় বিজেপি নেতা অরূপকুমার দাসের বক্তব্য,

“রাজ্যজুড়ে শাসকদলের অত্যাচারের প্রতিবাদে মানুষ আমাদের পাশে দাঁড়াচ্ছেন। সমবায় নির্বাচনে এই জয় সেই অভিমতেরই প্রতিফলন।”

তাঁর দাবি, গোটা জেলাজুড়ে বিজেপির জয় স্পষ্ট করছে যে মানুষের আস্থা বিরোধী শিবিরের দিকেই ঘুরছে।

অন্যদিকে, এই ফলাফলকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছে তৃণমূল। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযূষ পন্ডা বলেন,

“গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে বলেই বিরোধীরা কিছু জায়গায় জয় পাচ্ছে। বিজেপি বারবার চক্রান্তের অভিযোগ তোলে। অথচ এই জয়ই প্রমাণ করছে তাদের অভিযোগ ভিত্তিহীন।”

উল্লেখ আগামী বছরেই বিধানসভা নির্বাচন। তার আগে জেলায় জেলায় সমবায় নির্বাচনকে উভয় দলই অগ্নিপরীক্ষা হিসেবে দেখছে। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের নানা জায়গায় সমবায় নির্বাচনে কোথাও তৃণমূল, কোথাও আবার বিজেপি জয় পেয়েছে। তবে শুভেন্দুর ঘরে বিজেপির এই একচেটিয়া জয়কে রাজনৈতিক মহল বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে।

অনেকের মতে, এই জয় শুধু স্থানীয় নির্বাচনের সীমানায় সীমাবদ্ধ নয়। রাজ্য রাজনীতির মাটিতে বিরোধী শিবিরের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি শাসক শিবিরের ভিতও নাড়িয়ে দিতে পারে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks