spot_img
17 C
Kolkata
Tuesday, January 20, 2026
spot_img

সারাদিনের খবর এক নজরে !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা ,২০ সেপ্টেম্বর  :

একঝলকে দিনের খবর

জঙ্গলমহলে কুড়মি সমাজের রেল অবরোধ থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন আজকের আপডেট

জঙ্গলমহলে কুড়মি সমাজের রেল রোকো

আদিবাসী সম্প্রদায়ের দাবিকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হল জঙ্গলমহল। কুড়মি সমাজ দীর্ঘদিন ধরে নিজেদেরকে তফসিলি উপজাতি (ST) তালিকাভুক্ত করার দাবি জানিয়ে আসছে। সেই দাবিকে জোরদার করতে শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের ‘রেল টেকা ও ডহর ছেঁকা’ আন্দোলন।
কুড়মি সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওডিশা—এই তিন রাজ্যের প্রায় ১০০টি জায়গায় রেল ও সড়ক অবরোধ করা হবে। শুধু বাংলাতেই প্রায় ৪৫টি অবরোধের জায়গা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা প্রধান। ফলে, জঙ্গলমহলে দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে।

 আবহাওয়ার খবরে বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ রেখার জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস।

  • বিশেষত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
    অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে হাওয়া অফিস।

 পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী

উৎসবের মরসুমে পা রেখেই কলকাতায় ব্যস্ত সময়সূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার দুপুর ৩টে নাগাদ তিনি উত্তর কলকাতার টালা প্রত্যয় ক্লাবের পুজো মণ্ডপ উদ্বোধন করবেন। এরপর বিকেল ৪টে নাগাদ মুখ্যমন্ত্রী পৌঁছবেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধনে। পুজোর মরশুমে মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই উৎসবের আমেজে ভরপুর শহর।

 দিল্লিতে ভারত-অস্ট্রেলিয়া নারী সিরিজের ফাইনাল লড়াই

তিন ম্যাচের ODI সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শনিবার। বর্তমানে সিরিজ ১-১ সমতায় দাঁড়িয়ে। তাই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুপুর দেড়টা থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়া মহিলা দলের ম্যাচটি কার্যত হয়ে উঠেছে সিরিজ ফাইনাল। দুই দলই সিরিজ জয় করতে মরিয়া, ফলে জমজমাট লড়াইয়ের প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।

 সারাদিনের নানা ঘটনার ভিড়ে আজকের মূল খবর—একদিকে আন্দোলনের আঁচে জঙ্গলমহল, অন্যদিকে পুজোর আমেজে মাতছে কলকাতা। আবহাওয়া দিচ্ছে উত্তরবঙ্গকে ভিজিয়ে রাখার ইঙ্গিত, আর দিল্লিতে নজর টানছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ফয়সালার ম্যাচ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks