spot_img
31 C
Kolkata
Sunday, April 19, 2026
spot_img

কপালের চিত্রনাট্যে বাস্তবের ছোঁয়া !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা ,২১ সেপ্টেম্বর  :

নিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমার সামনে যেন উৎসবের আবহ। নহবতের সুরে ভরে উঠেছিল পরিবেশ, চারিদিকে টাঙানো ছিল সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কপাল’–এর বিশাল কাটআউট। মাল্যদান করা সেই পোস্টারের সামনে জড়ো হয়েছিলেন চলচ্চিত্রপ্রেমীরা। শুভ মুক্তির সন্ধ্যায় গোটা চত্বর ভরে ওঠে আবেগঘন উচ্ছ্বাসে।

অনেকদিন পরে আবারও বড়পর্দায় শক্তিশালী চরিত্রে দেখা গেল অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে। স্বাভাবিকভাবেই তাঁর ভক্ত-অনুরাগীদের মধ্যে বিশেষ প্রত্যাশা তৈরি হয়েছে। সিনেমার মুক্তির দিন কাঞ্চনা জানান— “এই চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। দর্শকদের ভালোবাসা ও দীর্ঘদিনের নিষ্ঠা আমাকে আজ এখানে নিয়ে এসেছে। এই ছবিই হয়তো আমার কপাল ফেরাবে, উত্তর দেবে সময়।”

এস জি এফ এবং ডায়নামো প্রোডাকশন–এর যৌথ প্রযোজনায়, আরিয়ান ঘোষ প্রযোজিত এই ছবির অন্যতম আকর্ষণ কেবল কাঞ্চনা নন, সঙ্গে রয়েছেন রাজা সরকার এবং সুকন্যা দত্তও। মুক্তির দিন তাঁরা জানালেন— “কপাল শুধুমাত্র বিনোদনের সিনেমা নয়, এটি আজকের সমাজের আয়না। বাস্তব জীবনের যন্ত্রণা, আশা-আকাঙ্ক্ষা আর ভাগ্যের টানাপোড়েনই এই ছবির মূলে।”

পরিচালক ও কলাকুশলীদের মতে, ‘কপাল’ আসলে একটি অনুভূতির নাম। ভাগ্য কীভাবে মানুষকে চালিত করে, জীবনের কোন বাঁকে হঠাৎ সবকিছু বদলে যায়— সেই গল্পই ফুটিয়ে তোলা হয়েছে পর্দায়। তাদের কথায়, “কপাল কবে, কীভাবে খুলবে— তা কেউ জানে না। কিন্তু জীবন তার নিজস্ব নিয়মে মানুষকে পথ দেখায়।”

দীর্ঘদিনের শ্রম আর নিবেদন দিয়ে তৈরি এই সিনেমা নিয়ে আশাবাদী সবাই। কলাকুশলীদের বিশ্বাস— নিজেদের সবটুকু উজাড় করে দেওয়ার পরে দর্শকের ভালোবাসাই হবে তাঁদের প্রকৃত প্রাপ্তি। প্রিমিয়ারের আবহেই স্পষ্ট, ছবিটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে শুরু করেছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks