spot_img
21 C
Kolkata
Tuesday, January 13, 2026
spot_img

দেবীপক্ষে আগমনীর সুর !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা ,২৩ সেপ্টেম্বর  :

 

সূচনা হয়ে গেছে দেবিপক্ষের। পুজোর ঢাকে কাঠি কাঠি পড়েছে। আপামর বাঙালি মেতে উঠেছে তাদের শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবে।

দেবীপক্ষের সূচনায়, মহালয়ার দিন সন্ধ্যায় নাচে গানে জমজমাট সংগীতসন্ধ্যা আগমনী ২০২৫। রবিবার দক্ষিণ কলকাতার এক নামজাদা ক্লাবে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।

এই সময়কার বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা এদিন উপস্থিত ছিলেন এই সংগীতানুষ্ঠানে।
বর্তমান প্রজন্মের বাংলা সিনেমার গানের গীতিকার ও সংগীতশিল্পী নিলয় চট্টোপাধ্যায় এর গানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সঙ্গে সুচিস্মিতার সুমধুর কন্ঠের যাদুতে মাতোয়ারা দর্শকরা। নিলায়ন আর সুচিস্মিতার পরই মঞ্চে আসেন বর্তমান প্রজন্মের অপর অন্যতম সংগীত শিল্পী ঈশান মিত্র। এই তিন শিল্পী রঘু ডাকাত, খাদান- এর মত একের পর এক বাংলা সিনেমার হিট গানে মাতিয়ে তোলেন মঞ্চ।

এখানেই শেষ নয় এরপর মঞ্চে আসেন সংগীত শিল্পী শোভন গাঙ্গুলী এবং উজ্জয়িনী মুখোপাধ্যায়। তাঁদের কন্ঠে একাল -সেকালের একের পর এক মনোমুগ্ধকর গান দর্শকদের মন ছুয়ে যায়।

এরপর মা দুর্গার রূপে নৃত্যশিল্পী সীমা ভট্টাচার্যের নৃত্য পরিবেশনায় অনুষ্ঠানে এক অন্য মাত্রা যোগ করে। তথাকথিত পুজোর আনন্দ উপভোগ করতে না পারলেও তাদের পারফরমেন্সের মধ্য দিয়ে দর্শকদের মন ভরানোই প্রতিটি শিল্পীদের আনন্দ বলে এক বাক্যে স্বীকার করেন। আগমনী অনুষ্ঠানে আগত সকল শিল্পীরা।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks