spot_img
19 C
Kolkata
Wednesday, January 14, 2026
spot_img

দুর্গাপুজোয় কলকাতা সফরে অমিত শাহ !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা ,২৪ সেপ্টেম্বর  :

উদ্বোধন করবেন একাধিক নামী পুজো, থাকছে রাজনৈতিক বার্তাও


সন্ন দুর্গাপুজোকে ঘিরে শুধু রাজ্যের সাংস্কৃতিক আবহই নয়, রাজনীতির উত্তাপও ছড়িয়ে পড়েছে। সেই আবহেই আগামী বৃহস্পতি (২৫ সেপ্টেম্বর) রাতে দু’দিনের সফরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার রাজ্য বিজেপির তরফে তাঁর বিস্তারিত সফরসূচি প্রকাশ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ বিএসএফ-এর বিশেষ বিমানে মুম্বই থেকে রওনা দেবেন শাহ। রাত ১১টা নাগাদ তাঁর বিমান অবতরণ করবে দমদম বিমানবন্দরে। সেখান থেকে রাজারহাটের এক অভিজাত হোটেলে রাতযাপন করবেন তিনি।

শুক্রবারের কর্মসূচি: দক্ষিণ থেকে উত্তর কলকাতা

শাহের ব্যস্ততম দিন হবে শুক্রবার।

  • সকাল ১১টা ২০ মিনিটে তিনি পৌঁছবেন দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউয়ের সেবক সংঘের পুজোয়। ঘটনাচক্রে, ওই পুজোর অবস্থান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের একেবারে কাছেই। ফলে এই উদ্বোধনকে কেন্দ্র করে রাজনৈতিক কৌতূহল তুঙ্গে।

  • এরপর শাহ যাবেন উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার (লেবুতলা পার্ক)-এর পুজোয়। উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। গত বছরও শাহ এই মণ্ডপ উদ্বোধন করেছিলেন। এ বছর থিম ভারতীয় সেনার পাকিস্তান সীমান্তে পরিচালিত ‘অপারেশন সিঁদুর’। দুপুর পৌনে ১টা নাগাদ তিনি রাজারহাটের হোটেলে ফিরে বিশ্রাম নেবেন।

বিকেল ৩টে ৫ মিনিটে শাহ যোগ দেবেন ‘পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ’-এর আয়োজিত ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার (ইজেডসিসি), বিধাননগরে দুর্গাপুজোর উদ্বোধনে। মূলত রাজ্য বিজেপির উদ্যোগেই এই আয়োজন। উল্লেখযোগ্য, ২০২০ সালে প্রথমবার বিজেপি এখানে দুর্গাপুজো শুরু করেছিল। ২০২১ সালে ভোটের আগে সেই পুজো সাড়ম্বরে পালিত হয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন।

পরবর্তীতে ইজেডসিসি-তে কর্মসূচি শেষে শাহ সরাসরি দমদম বিমানবন্দরে পৌঁছে যাবেন। সেখান থেকে বিএসএফ-এর বিমানে ফেরার কথা তাঁর।

উল্লেখ দুর্গাপুজোর উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে কালীঘাট সংলগ্ন সেবক সংঘের পুজো উদ্বোধনকে বিজেপি যে রাজনৈতিক বার্তা হিসেবে কাজে লাগাতে চাইছে, তা স্পষ্ট। অন্যদিকে, সন্তোষ মিত্র স্কোয়ার ও ইজেডসিসি-র কর্মসূচিও আগামী লোকসভা নির্বাচনের আগে সাংগঠনিক তৎপরতা হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks