spot_img
19 C
Kolkata
Wednesday, January 14, 2026
spot_img

সানরাইজের অভিনব উদ্যোগ: ‘মায়ের সাথে সেলফি’ -পুজোয় ঘরে বসেই মাতৃদর্শন !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা ,২৬ সেপ্টেম্বর  :

 দুর্গোৎসব মানেই ভিড়, মণ্ডপভ্রমণ, প্রতিমাদর্শন আর ছবি তোলা। কিন্তু অনেকে নানা কারণে সেই আনন্দে সামিল হতে পারেন না। কারও শারীরিক অসুবিধা, কারও আবার কাজের ব্যস্ততা। সেই সমস্ত মানুষকে ভেবেই এবারের পুজোয় এক অভিনব উদ্যোগ নিয়ে এলো সানরাইজ।

বুধবার সন্ধ্যায় কলকাতা প্রেস ক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানে লঞ্চ হল সানরাইজের নতুন মোবাইল অ্যাপ— “মায়ের সাথে সেলফি”

অ্যাপে থাকবে একটি QR কোড। সেটি স্ক্যান করলেই খুলে যাবে একটি ম্যাপ, যেখানে দেখা যাবে কলকাতার বিখ্যাত পুজো মণ্ডপগুলির অবস্থান ও প্রতিমার ছবি। ব্যবহারকারী চাইলে সেখান থেকে পছন্দের মণ্ডপ বা প্রতিমা বেছে নিতে পারবেন। এরপর অ্যাপের সেলফি জোনে গিয়ে সরাসরি মা দুর্গার সঙ্গে নিজের ছবি তুলে নিতে পারবেন। অর্থাৎ, মণ্ডপে না গিয়েও ঘরে বসে প্রতিমার সঙ্গে ভার্চুয়াল সেলফি!

মূলত যারা বাইরে বেরোতে পারবেন না— বয়স্ক মানুষ, অসুস্থ ব্যক্তি, কিংবা ভিড় এড়াতে চাইছেন এমন সাধারণ দর্শক— তাঁদের কথা ভেবেই তৈরি হয়েছে এই প্রযুক্তি। শুধু তাই নয়, শহরের বাইরে থাকা বাঙালিরাও এই অ্যাপ ব্যবহার করে কলকাতার নামকরা পুজোগুলির সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবেন।

অ্যাপ লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানরাইজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়। তিনি বলেন—

“সানরাইজ বহুদিন ধরে শুধু রান্নার মসলা নয়, মহিলাদের স্বনির্ভর করতে নানা উদ্যোগ নিচ্ছে। এবারের এই নতুন অ্যাপ সেই ধারাবাহিকতারই অংশ। পুজো মানেই বাঙালির আবেগ। এবার ঘরে বসেই সেই আনন্দকে আরও দ্বিগুণ করে তুলবে ‘মায়ের সাথে সেলফি’।’’

এই উদ্যোগ শুধু প্রযুক্তির অভিনব ব্যবহার নয়, বরং মানুষের সঙ্গে উৎসবের আবেগকে নতুন করে যুক্ত করার এক প্রচেষ্টা। মণ্ডপে ভিড় জমে যাওয়া বা শারীরিক সমস্যার কারণে বাইরে বেরোতে না পারলেও, এই অ্যাপের মাধ্যমে মা দুর্গার দর্শন ও সঙ্গে সেলফি তোলার আনন্দ পাওয়া যাবে সমানভাবে।

প্রযুক্তি ও সংস্কৃতির এক সুন্দর মেলবন্ধন বলা যায় সানরাইজের এই ভাবনা। দুর্গাপুজোর ঠিক আগে শহরবাসীর জন্য এই অ্যাপ নিঃসন্দেহে এক ব্যতিক্রমী উপহার।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks