কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :কলকাতা ,২৮ সেপ্টেম্বর :
প্যান্ডেল হপিং-এর ভিড়ে শহরের ছন্দ, মেট্রোই ভরসা
ষষ্ঠীর সন্ধে নামতেই কলকাতার রাস্তায় জমেছে উপচে পড়া ভিড়। শাড়ি-পাঞ্জাবিতে সেজে বেরিয়েছে শহরবাসী। কোথাও কলেজের বন্ধুদের দল, কোথাও আবার পুরো পরিবার। প্যান্ডেল হপিংয়ের উত্তেজনায় শহর যেন রঙিন উৎসবের আলোয় ঝলমল করছে। কিন্তু, মণ্ডপে ঠাকুর দেখার আনন্দের পর সবচেয়ে বড় চিন্তা— ফেরার পথ কীভাবে?
এবার সেই দুশ্চিন্তার সহজ সমাধান দিল মেট্রো রেল কর্তৃপক্ষ। যানজট এড়িয়ে, ভিড় সামলে নিরাপদে বাড়ি ফিরতে মেট্রোর উপরই ভরসা রাখছেন বহু পুজোপ্রেমী। আর ষষ্ঠীর রাতের শেষে কোন লাইনে কতটা দেরি পর্যন্ত চলবে মেট্রো? দেখে নিন এক নজরে—
🔹 ব্লু লাইন (উত্তর-দক্ষিণ করিডর)
-
দক্ষিণেশ্বর → শহিদ ক্ষুদিরাম : শেষ মেট্রো রাত ১০:৪৮ মিনিটে।
-
শহিদ ক্ষুদিরাম → দমদম : শেষ মেট্রো রাত ১১টা।
-
শহিদ ক্ষুদিরাম → দক্ষিণেশ্বর : শেষ মেট্রো রাত ১০:৫১ মিনিটে।
🔹 গ্রিন লাইন (ইস্ট-ওয়েস্ট করিডর)
-
হাওড়া ময়দান → সল্টলেক সেক্টর ফাইভ : শেষ মেট্রো রাত ১১:২৮ মিনিটে।
-
সল্টলেক সেক্টর ফাইভ → হাওড়া ময়দান : শেষ মেট্রো রাত ১১:২০ মিনিটে।
🔹 ইয়েলো লাইন (এয়ারপোর্ট করিডর)
-
নোয়াপাড়া → জয় হিন্দ বিমানবন্দর স্টেশন : শেষ মেট্রো রাত ১০:১৫ মিনিটে।
-
জয় হিন্দ বিমানবন্দর → নোয়াপাড়া : শেষ মেট্রো রাত ১০:৩৫ মিনিটে।
🔹 পার্পল লাইন (জোকা করিডর)
-
জোকা → মাঝেরহাট : শেষ মেট্রো রাত ১০:৩০ মিনিটে।
-
মাঝেরহাট → জোকা : শেষ মেট্রো রাত ১০:৫৫ মিনিটে।
একইসাথে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তমী, অষ্টমী ও নবমীতে ব্লু লাইন এবং গ্রিন লাইনে রাতভর মেট্রো চলবে। অর্থাৎ, যারা ‘নাইট আউট’-এর পরিকল্পনা করেছেন, তাঁদের জন্য কোনও চিন্তা নেই।
শহরের বিভিন্ন প্রান্তে ঘুরতে আসা মানুষজনের মুখে স্বস্তির হাসি। বেহালার বাসিন্দা শঙ্খদীপ মিত্র বললেন—
“গত বছর মাঝরাতে ট্যাক্সি পাওয়া নিয়ে ভুগেছিলাম। এবার মেট্রো রাত পর্যন্ত চালু থাকায় অনেকটাই নিশ্চিন্ত।”
সল্টলেকের বাসিন্দা শ্রেয়া মুখার্জি বললেন—
“বন্ধুদের সঙ্গে সল্টলেক থেকে গড়িয়াহাট পর্যন্ত প্যান্ডেল হপিংয়ের প্ল্যান করেছি। ফিরতি পথে শেষ মেট্রো ধরার সময়টা জেনে রাখা খুব দরকার। না হলে আনন্দের মাঝেই ঝামেলা।”




