spot_img
28 C
Kolkata
Monday, February 16, 2026
spot_img

জুবিন গার্গ মৃত্যু মামলা: ব্যান্ডসঙ্গী ও সহ-গায়িকা গ্রেপ্তার, তদন্তে নয়া মোড় !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা /গুয়াহাটি ,০৩অক্টোবর  :

ভিনব গায়নশৈলীতে সারা অসম ও উত্তর-পূর্বে যিনি এককথায় সংগীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, সেই জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যু রহস্যে আরও এক ধাপ এগোল তদন্ত। বৃহস্পতিবার রাতেই তাঁর ব্যান্ডসঙ্গী শেখর জ্যোতি গোস্বামী এবং সহ-গায়িকা অমৃতপ্রভা মহান্তকে গ্রেপ্তার করল অসম পুলিশের বিশেষ তদন্ত দল (SIT)। এ নিয়ে মোট চার জনকে হেফাজতে নিল তদন্তকারীরা।

জুবিন গার্গ ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সাঁতার কাটতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরে সমুদ্রের জলে ভেসে ওঠে তাঁর দেহ। এই মৃত্যুর তদন্তে নামতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।

বুধবারই SIT গ্রেপ্তার করেছিল গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের ম্যানেজার শ্যামকানু মহান্তকে। তাঁদের বিরুদ্ধে দায়ের হয়েছে খুন, খুনের চেষ্টার সমতুল্য অপরাধ, অপরাধমূলক ষড়যন্ত্র ও অবহেলার কারণে মৃত্যুর অভিযোগ।

তদন্ত সূত্রে জানা গিয়েছে, সেদিন জুবিনের সঙ্গে ইয়টে উপস্থিত ছিলেন শেখর জ্যোতি ও অমৃতপ্রভা। মোবাইলে তোলা ভিডিওতেও ধরা পড়েছে, জলে নামা জুবিনের একেবারে কাছেই সাঁতার কাটছিলেন শেখর, আর ঘটনার দৃশ্য রেকর্ড করছিলেন অমৃতপ্রভা।

পুলিশ সূত্রের খবর, গত ছ’দিন ধরে দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। শুক্রবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁদের ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন। SIT প্রধান তথা অসম পুলিশের বিশেষ মহাপরিচালক মুন্না গুপ্ত জানিয়েছেন, “তদন্ত চলমান। বিস্তারিত জানানো সম্ভব নয়। তবে ভারতীয় দণ্ডবিধির ১০৩ ধারা অনুযায়ী খুনের অভিযোগও যুক্ত করা হয়েছে।”

তদন্তকারীরা সিঙ্গাপুরে গিয়ে প্রমাণ সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন। গুপ্ত জানান, অনুমতির প্রক্রিয়া চলছে, যা কিছুটা সময়সাপেক্ষ।

এই ঘটনায় মুখ খুলেছেন জুবিন গার্গের স্ত্রী গরিমা গার্গ। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন,
“তদন্ত চলছে। আইন যেমন আছে, তেমনই নিজের গতিতে চলবে। আমার বিশেষ কিছু জানাশোনা নেই। তবে আমি পূর্ণ আস্থা রাখি আমাদের বিচারব্যবস্থার উপর। প্রকৃত সত্য খুব শীঘ্রই প্রকাশ্যে আসবে। দোষী যে-ই হোক না কেন, তার উপযুক্ত শাস্তি হবেই।”

অসম ও উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক অঙ্গনে জুবিন গার্গ ছিলেন এক অনন্য প্রতিভা। তাঁর আকস্মিক মৃত্যু ভক্তদের মধ্যে গভীর শোকের পাশাপাশি ক্ষোভও তৈরি করেছে। একদিকে যেমন ভক্তরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন, অন্যদিকে পুলিশি পদক্ষেপে নানান প্রশ্ন ঘুরছে জনমানসে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks