spot_img
17 C
Kolkata
Tuesday, January 20, 2026
spot_img

৫ অক্টোবর রেড রোডে দুর্গাপুজোর কার্নিভ্যাল: কোন কোন পথে বন্ধ থাকবে যান চলাচল !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা  ,০৩অক্টোবর  :

দুর্গাপুজোর আবেশ কাটতে না কাটতেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এক বিশেষ আয়োজনে—রেড রোডের মহা কার্নিভ্যাল। আগামী ৫ অক্টোবর রবিবার বিকেলে এই কার্নিভ্যালে শহরের সেরার সেরা প্রতিমাগুলি অংশ নেবে। কলকাতার বুকে পুজোর আনন্দকে আরও একবার উজ্জ্বল করে তুলতে হাজির থাকবেন দেশি-বিদেশি পর্যটক, বিশিষ্ট অতিথি থেকে সাধারণ মানুষ।

কিন্তু এত বড় আয়োজন মানেই বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ। লালবাজার ইতিমধ্যেই একাধিক রাস্তায় যান চলাচলের ওপর বিধিনিষেধের বিজ্ঞপ্তি জারি করেছে।

এজেসি বসু রোডে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, লাভার্স লেন ও রেড রোডে দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত পণ্যবাহী গাড়ির প্রবেশ বন্ধ থাকবে। এর পর থেকে আবার বলবৎ হবে ৯ সেপ্টেম্বরের নিয়মাবলি।

দুপুর ২টা থেকে কার্নিভ্যাল শেষ না হওয়া পর্যন্ত হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন পর্যন্ত খিদিরপুর রোড সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে কার্নিভ্যালে অংশগ্রহণকারী গাড়িগুলি ছাড় পাবে। অন্য যানবাহনকে যেতে হবে বিদ্যাসাগর সেতু দিয়ে।

দুপুর ২টা থেকে মেয়ো রোড (ওয়েস্ট বাউন্ড) সংলগ্ন ক্রসিংয়ে যান চলাচল বন্ধ থাকবে।


দুপুর ২টা থেকে রেড রোড, লাভার্স লেন, কুইনসওয়ে, পলাশী গেট রোড এবং এসপ্ল্যানেড র‌্যাম্পে যান চলাচল বন্ধ থাকবে।

যাঁরা হেঁটে কার্নিভ্যাল দেখতে যাবেন, তাঁদের জন্য খোলা থাকবে এজেসি বসু রোড, চৌরঙ্গি রোড, আউট্রাম রোড, মেয়ো রোড ও আরআর অ্যাভিনিউ।

লালবাজার জানিয়েছে, দুপুর ১২টা থেকে পার্কিং করা যাবে

  • চৌরঙ্গি রোড

  • জওহরলাল নেহরু রোড

  • ক্যাথিড্রাল রোড

  • কুইনসওয়ে

  • মেয়ো রোড

  • স্ট্র্যান্ড রোড

  • আরএন মুখার্জি রোড

  • হেয়ার স্ট্রিট

প্রতি বছরই রেড রোডের কার্নিভ্যালকে ঘিরে উৎসাহ থাকে চোখে পড়ার মতো। বিদেশি কূটনীতিক, পর্যটক থেকে শুরু করে সাধারণ কলকাতাবাসী—সকলের মিলনমেলায় বদলে যায় শহরের চেহারা। তবে নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের সতর্কতা যেন উৎসবের আনন্দকে ব্যাহত না করে, সেদিকেও বিশেষ নজর দিচ্ছে লালবাজার।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks