spot_img
25 C
Kolkata
Sunday, December 7, 2025
spot_img

তারকা-ঝলমলে পরিসমাপ্তি: মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে উচ্ছ্বাসে ভাসল ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা :১৪ নভেম্বর

CLICK HERE TO WATCH 👆

সাত দিনের শিল্প-উৎসব, সিনেমার আলো-আঁধারি, বিশ্বজোড়া নির্মাতাদের সমাগম— সব মিলিয়ে গত এক সপ্তাহ ধরে যেন উৎসবের শহর হয়ে উঠেছিল কলকাতা। বৃহস্পতিবার ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2025) পর্দা নামল এক তারকা-খচিত, বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে। নন্দন চত্বর থেকে নেতাজি ইন্ডোর— সর্বত্রই ছিল দর্শকদের ঢল এবং আবেগের উচ্ছ্বাস।

সমাপনী মঞ্চে প্রথমেই সঞ্চালনায় সূচনা করেন সাংসদ জুন মালিয়া। এর ঠিক পরেই ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর দলের নৃত্য পরিবেশনা মঞ্চে এনে দেয় মন ছুঁয়ে যাওয়া আবহ। নৃত্যের তালে-তালে যেন উৎসবের আবেগ আরও উজ্জ্বল হয়ে ওঠে।

ক্রমে মঞ্চে আহ্বান করা হয় উৎসবের সঙ্গে যুক্ত বিশিষ্টজনদের—
মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রনীল সেন, অভিনেতা-সাংসদ দীপক অধিকারী (দেব), সুরকার শান্তনু মৈত্র, পরিচালক হরনাথ চক্রবর্তী, অরিন্দম শীল, গৌতম ঘোষ, শ্রীজিত মুখোপাধ্যায় এবং সাংসদ মহুয়া মৈত্রকে।

দর্শক আসনে উপস্থিত দেশ-বিদেশের নির্মাতা ও অতিথিরা করতালিতে ভরিয়ে দেন প্রতিটি মুহূর্ত।

এর পরেই আসে  অনুষ্ঠান চলাকালীন হঠাৎই বড় চমক— নন্দন প্রাঙ্গণে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা কর্মী ও দর্শকদের বিস্ময়ের মধ্যেই মুখ্যমন্ত্রীর আগমন যেন উৎসবকে আরেকবার নতুন করে প্রাণ দেয়।

মঞ্চে উঠে তিনি বলেন—

“আজ আমার এখানে আসার কথা ছিল না। অন্য এক জায়গায় যাওয়ার কথা ছিল। কিন্তু তোমাদের ভালোবাসায় টানেই সারপ্রাইজ ভিজিট করে চলে এলাম।”

তিনি আরও ঘোষণা করেন—

“আগামী বছর আরও বড় আকারে হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বাংলা পারে। টলিউড পারে। বিশ্বের সেরা সিনেমা বাংলায় তৈরি হতে পারে।”

বিশ্বের চলচ্চিত্র নির্মাতাদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা ছিল পরিষ্কার—

“বাংলা ভারতের কালচারাল ক্যাপিটাল। এখানে এসে সিনেমা করুন, বাংলা আপনাদের আপন করে নেবে।”

বিদেশি অতিথিদের উদ্দেশে তিনি বলেন—

“সাত দিনের উৎসবে কিছু ভুল-ত্রুটি থাকতেই পারে। আপনজন ভেবে ক্ষমা করে দেবেন।”

শেষে তিনি জানান—

“এ উৎসব জনগণের। তাই ৩২তম KIFF হবে আরও বড়, আরও আন্তর্জাতিক।”

কে কোন পুরস্কার পেলেন: এক নজরে সম্পূর্ণ তালিকা

গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কার

  • তথ্যচিত্র: যাপনের পটকথা (The Saga of Glorious Life: Bijaylakshmi Barman)

  • শর্ট ফিল্ম: Nyingma… Through Her Eyes

  • বেঙ্গলি প্যানোরমা: পড়শি

  • সেরা পরিচালক (আন্তর্জাতিক): ললিত রথনায়েক (Riverstone), শ্রীলঙ্কা

  • সেরা আন্তর্জাতিক ফিল্ম: To the West in Zapata, Cuba

বিশেষ বিভাগ ও অন্যান্য পুরস্কার

  • সেরা ভারতীয় ভাষার ছবি (Special Jury): কাংবো আলোতি

  • হীরালাল সেন পুরস্কার (সেরা পরিচালক): প্রদীপ কুরবাহ

  • হীরালাল সেন পুরস্কার (সেরা ফিল্ম): ছোরা যাস্তাই (Shape of Momo)

  • NETPAC Award (Best Film): Victoria

  • FIPRESCI Award (International): To the West in Zapata

স্পেশাল জুরি মেনশন

  • ভারতীয় তথ্যচিত্র:

    1. জিলিপিবালার বন্ধুরা

    2. My Last Face: Kungbara

  • Innovation in Moving Images:
    Beautiful Evening, Beautiful DayEKISATHE 

একইসাথে ৩১তম KIFF-এর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হন কিংবদন্তি পরিচালক গৌতম ঘোষ। এবছর উৎসবের চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। তাঁর পুরস্কার গ্রহণের মুহূর্তে দর্শকাসন দাঁড়িয়ে পড়ে করতালি দেয়।

সমাপ্তির পরেও রয়ে গেল উৎসবের রেশ নন্দন চত্বর, রবীন্দ্র সদন, সিনে-উৎসবের ক্যাফিটেরিয়া— সর্বত্রই এখনও আলোচনার ঝড়। অতিথিদের বিদায় যদিও শুরু হয়েছে, কিন্তু সিনেমাপ্রেমী কলকাতার কাছে এই উৎসব যেন থেকে গেল এক স্মৃতি হয়ে— যা আবার ডেকে আনবে আগামী বছর, আরও বড় আবেগে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks