spot_img
35 C
Kolkata
Tuesday, May 19, 2026
spot_img

ওয়াংখেড়ে ইতিহাসের মুহূর্ত: একই মঞ্চে মেসি–তেন্ডুলকর, উচ্ছ্বাসে ফেটে পড়ল মুম্বই !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা : কলকাতা :১৫ ডিসেম্বর

ওয়াংখেড়েতে মেসি–তেন্ডুলকরের বিরল সাক্ষাৎ, গর্জে উঠল স্টেডিয়াম !

ভারতের সর্বাধিক প্রতীকী ক্রীড়া ভেন্যুগুলির একটি—মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম—রবিবার সাক্ষী থাকল এক ঐতিহাসিক দৃশ্যের। একই মঞ্চে উপস্থিত হলেন বিশ্বের দুই কিংবদন্তি—ফুটবলের অনন্য প্রতিভা লিওনেল মেসি এবং ক্রিকেটের দেবতা শচীন তেন্ডুলকর।

মেসির ‘GOAT India Tour’-এর তৃতীয় গন্তব্য ছিল মুম্বই। ঠিক এক ঘণ্টা তিনি কাটান ওয়াংখেড়েতে—যেখানে তাঁর সঙ্গে দেখা করেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রী, ক্রিকেট আইকন তেন্ডুলকর এবং বলিউডের একাধিক তারকা।

স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। ২০১১-র বিশ্বকাপ জয়ের স্মৃতিবাহী এই মাঠ জুড়ে রবিবার বারবারই গর্জে উঠেছে—“Messi… Messi…”, আবার কখনও “Sachin… Sachin…”

সন্ধ্যা সাড়ে পাঁচটার কিছু আগে শচীন ওয়াংখেড়েতে পৌঁছন। তার পরেই মাঠে পা রাখেন মেসি, লুইস সুয়ারেজ ও রদ্রিগো দে পল।

ওয়াংখেড়ের ইতিহাসে প্রথমবার, “Sachin… Sachin” স্লোগানের চেয়ে জোরে শোনা গেল—“Messi… Messi”—যা মুম্বইয়ের ক্রীড়া সংস্কৃতির এক নতুন অধ্যায়ের সাক্ষ্য বহন করল।

পরবর্তীতে যখন মেসি–তেন্ডুলকর একসঙ্গে মঞ্চে ওঠেন, তখন আবার আকাশবিদারী গর্জনে ফিরে আসে পুরনো সুর—“Sachin… Sachin”。

শচীন তেন্ডুলকর বলেন—“এই মাঠে আমার অসংখ্য স্বপ্ন পূরণ হয়েছে। ২০১১ সালের সোনালি মুহূর্ত আপনাদের ভালবাসা ছাড়া সম্ভব ছিল না। আজ মেসির মতো কিংবদন্তি এখানে—এটিও ভারতের জন্য এক গর্বের মুহূর্ত।” “লিও ফুটবলের সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন। তাঁর নিষ্ঠা, পরিশ্রম এবং নিবেদন অনুপ্রেরণা।”

মেসি মাঠে নামতেই গ্যালারি যেন মুহূর্তে পরিণত হয় ‘ক্যাম্প ন্যু’-তে। ভেসে আসে—“Barca… Barca”, “Suarez… Suarez”।

অন্যদিকে সুনীল ছেত্রীর সঙ্গে কিছুক্ষণ আলাপ করেন মেসি এবং তাঁকে উপহার দেন আর্জেন্টিনার জার্সি। ছেত্রী যখন মাঠে নামেন, গ্যালারিও তখন চিৎকারে ফেটে পড়ছে—“Chhetri… Chhetri…”

একসাথে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস অনুষ্ঠানে ঘোষণা করেন
‘Project Maha-Deva’ — রাজ্যের যুব ফুটবলারদের খুঁজে বের করে প্রশিক্ষিত করার একটি বিশেষ উদ্যোগ।

মেসিকে স্মারকও প্রদান করেন মুখ্যমন্ত্রী।

অপরদিকে গ্যালারির সামনে উপস্থিত ছিলেন অজয় দেবগণ, টাইগার শ্রফ-সহ বহু তারকা।
মেসি–সুয়ারেজ–দে পল মাঠে শিশু খেলোয়াড়দের সঙ্গে কিক-অফ করেন, বল স্ট্যান্ডে ছুঁড়ে দেন, এবং মাঠ ঘুরে দর্শকদের সম্ভাষণ জানান।

৭ বনাম ৭ প্রদর্শনী ম্যাচে অংশ নেন রাহুল ভেকে, ছিংলেনসানা, বালা দেবী এবং সদ্য আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া ছেত্রী।

পাশাপসী শচীন তেন্ডুলকর নিজের স্বাক্ষর-সহ ভারতের লিমিটেড ওভার জার্সি (নম্বর ১০)—মেসিকে উপহার দেন। আর মেসি তাঁকে উপহার দেন একটি ফুটবল। সেই সঙ্গে চলল দুজনের ব্যক্তিগত কথোপকথন—যা ক্রীড়াপ্রেমীদের জন্য ইতিহাসের সম্পদ হয়ে থাকবে।

ওয়াংখেড়ের অনুষ্ঠান শুরুর আগে মেসি পৌঁছে যান ব্রাবোর্ন স্টেডিয়ামে একটি প্যাডেল ইভেন্টে। তবে এই অনুষ্ঠানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks